মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব এবার বাংলার পরিবহনেও, চাপে সিএনজি চালিত বাস পরিষেবা
কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা :- মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক জ্বালানির বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় দেশজুড়ে জ্বালানি গ্যাস সরবরাহে সমস্যা দেখা গিয়েছে। সংকটের মুখে পড়েছে বিভিন্ন রেস্তোরাঁ থেকে হাসপাতাল এবার এই সংকটের আশঙ্কা উকি মারছে রাজ্যের পরিবহন ব্যবস্থাতে ।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম দপ্তর সূত্রে জানা যাচ্ছে , সংস্থার মোট ৭৪২ টি বাস রয়েছে তার মধ্যে প্রতিদিন ৬০০টি বেশি বাস রাস্তায় নামে । প্রতিদিন প্রায় ৩০ টি সিএনজি চালিত বাস পরিষেবা রয়েছে যা বিভিন্ন রুটে চলাচল করে । গ্যাসের সরবরাহের সমস্যা তৈরি হলে সিএনজি বাসগুলোর করি সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে পর্যাপ্ত গ্যাস না পাওয়া গেলে ওই বাসগুলির পরিষেবা সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পরিবহন দপ্তরের পক্ষ থেকে । এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান ” উত্তরবঙ্গের কোচবিহার ও শিলিগুড়ি থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে বাস যোগাযোগ রয়েছে । এখনো সিএনজি বাস গুলির ক্ষেত্রে কোন সমস্যা দেখা যায়নি যেভাবে গ্যাসের সংকট বাড়ছে ভবিষ্যতে সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না” ।
উত্তরবঙ্গ ছাড়া দক্ষিণবঙ্গ থেকেও অনেক রুটে সিএনজি চালিত বাস চলাচল করে । শহর কলকাতায় পার্ক সার্কাস, টালিগঞ্জ, কলকাতা বিমানবন্দর এবং নিউ টাউনের দিকে একাধিক সিএনজি বাস সাধারণ মানুষকে যাত্রী পরিষেবা দেয়। যুদ্ধ পরিস্থিতি যেদিকে এগোচ্ছে সিএনজি গ্যাস সরবরাহের ক্ষেত্রে ভবিষ্যতে যদি সংকট দেখা যায় সমস্যার মুখে পড়বে কলকাতা শহরের সিএনজি চালিত বাস রুটগুলি।
