আজকের দিনেভারত

ছাগল চুরির সন্দেহে কিশোরকে পিটিয়ে খুন!

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলাঃ- ওড়িশার ময়ূরভঞ্জ জেলার রায়রঙ্গপুর মহকুমার অন্তর্গত রাইরঙ্গপুর ব্লকে এক কিশোরকে গণপিটুনি দিয়ে খুনের অভিযোগ উঠল। মাত্র একটি ছাগল চুরির সন্দেহে নবম শ্রেণীর এক ছাত্রকে পিটিয়ে মেরে ফেলার এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

মৃত পড়ুয়া সম্বিৎ বিনধানি নবম শ্রেণির ছাত্র ৷ সে রায়রঙ্গপুরের ভুতাকাবাদি গ্রামের বাসিন্দা ৷ বেহালডা থানা এলাকায় বাসিঙ্গি গ্রামের একটি সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়াশোনা করছিল সম্বিৎ ৷ সে মামারবাড়িতে থাকত ৷  পুলিশ খুনের অভিযোগে মামলা দায়ের করেছে এবং ১২ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ সম্বিতের সঙ্গে থাকা আরেকটি কিশোর গুরুতর আহত হয়েছে ৷ সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে তিরিং থানা এলাকার ইন্দাখোলি হেরোগোডা এলাকায় ৷ ছাগল চুরির সন্দেহে সম্বিতকে গ্রামবাসীরা ঘিরে ধরে ৷ তখন তার সঙ্গে আরও তিন জন কিশোর ছিল ৷ বিপদ বুঝে দু’জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ৷ কিন্তু সম্বিৎ ও আরেকজন কিশোর স্থানীয়দের হাতে ধরা পড়ে ৷ তারা ছাগল চুরি করেছে, শুধু এই সন্দেহে দুই কিশোরকে বেধড়ক মারধর করে উন্মত্ত জনতা ৷ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ এদিকে মারধরের ফলে ওই দুই কিশোর গুরুতর জখম হয় ৷ দু’জনকে তড়িঘড়ি উদ্ধার করে ঝারানডিহি হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখান থেকে রায়রঙ্গ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা সম্বিৎকে মৃত ঘোষণা করেন ৷ সম্বিতের সঙ্গে থাকা অন্য কিশোরকে বারিপদা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ তার অবস্থা আশঙ্কাজনক বলে খবর ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *