আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

Sir : ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে এ পর্যন্ত নিষ্পত্তি সাড়ে ৭ লক্ষের মতো !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর রাজ্যে বিচারাধীন ভোটারের সংখ্যা দাঁড়িয়েছিল প্রায় ৬০ লক্ষ। সেই তালিকা থেকে এখনও পর্যন্ত প্রায় সাড়ে ৭ লক্ষ ভোটারের তথ্য যাচাই ও নিষ্পত্তি করেছেন বিচারকেরা। আজ ৬ মার্চ শুক্রবার এ কথা জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।

প্রসঙ্গত , পশ্চিমবঙ্গে এসআইআর-এর মাধ্যমে ভোটার তালিকা থেকে ৬৩ লক্ষ নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন। তাঁদের কেউ মৃত, কেউ স্থানান্তরিত, কেউ গরহাজির, কারও অন্য জায়গায় নাম রয়েছে। আরও ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ নাম ‘ ‘বিবেচনাধীন’। সুপ্রিম কোর্টের অনুমোদনে ওই ‘বিবেচনাধীন’ ভোটারদের নথি খতিয়ে দেখছেন এসআইআর-এর কাজে নিযুক্ত বিচারকেরা। ভিনরাজ্য থেকে বিচারকদের আনা হয়েছে দ্রুত নিষ্পত্তির জন্য । মনোজ আগরওয়াল এর দেওয়া তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত ৫২ লক্ষ এর বেশি ভোটারের তথ্য যাচাই এখনো বাকি।তা শেষ হতে ঠিক কত দিন সময় লাগতে পারে, সেই বিষয়ে কিছু জানানো হয়নি কমিশনের পক্ষ থেকে।

কমিশনের একটি সূত্র বলছে আগামী দিনে কাজের গতি আরও বৃদ্ধি পাবে । কারণ, নিষ্পত্তির কাজের জন্য বিচারকের সংখ্যা আরও বাড়ানো হচ্ছে কমিশনের পক্ষ থেকে। বিহার, ঝাড়খণ্ডের মতো প্রতিবেশী রাজ্য থেকে প্রায় ২০০ জন বিচারককে আনা হচ্ছে। তাঁরা কাজে যোগ দিলে বাছাই এবং নিষ্পত্তির গতি বেড়ে যাবে।রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক বিবেচনাধীন ভোটার রয়েছেন মুর্শিদাবাদ এবং মালদহ জেলায়। প্রকাশিত ভোটার তালিকায় মালদহে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২৯ লক্ষ ৮৬ হাজার ২০৩। ওই জেলায় বিবেচনাধীন তালিকায় রয়েছে ৮ লক্ষ ২৮ হাজার ৮০ জন।

আগামী ১০ মার্চ এসআইআর সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে । সেখানে ৬০ লক্ষ বিচারাধীনের বিষয়টি উঠবে বলে কমিশন সূত্রে খবর। বিচারপতিদের কমিশন জানাবে কত লক্ষ নামের নিষ্পত্তি হল, কত নামের নিষ্পত্তি বাকি । ভোটার তালিকার সম্পূর্ণ নিষ্পত্তি কবে যে হবে সেই উত্তর খুঁজছে রাজ্য ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *