আজকের দিনেভারতরাজনীতি

আবারো শরদ পওয়ারের শারীরিক অবস্থার অবনতি !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- চলতি মাসের শুরুতেই এনসিপির বর্ষীয়ান নেতা শরদ পাওয়ারকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। মাত্র এক সপ্তাহ আগেই তিনি ছাড়া পেয়েছিলেন। কিন্তু ফের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ রবিবার তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

সূত্রের খবর, বর্ষীয়ান নেতাকে ফের ভর্তি করা হয়েছে পুণের একটি বেসরকারি হাসপাতালে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এনসিপির এই নেতার শরীরে জলের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। চলতি মাসের শুরুতেই এনসিপি নেতাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এক সপ্তাহ আগেই তিনি ছাড়া পেয়েছিলেন। কিন্তু ফের তাঁর অবস্থার অবনতি হওয়ায় রবিবার তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।বর্ষীয়ান নেতা শরদ পাওয়ার দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন। বাড়িতে সর্বদা চিকিৎসকদের নজরদারিতে ছিলেন তিনি। সম্প্রতি সর্দিকাশির সমস্যায় শ্বাসকষ্ট শুরু হয়। সমস্যা ক্রমশ বাড়ছিল। এর পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু এইবার শরদের শরীরে জলের পরিমাণ কমে গিয়েছে। তাঁকে স্যালাইন দেওয়া হচ্ছে হাসপাতাল সূত্রে খবর পাওয়া যাচ্ছে । আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হলেও চিকিৎসকেরা বর্ষীয়ান এই নেতার শারীরিক পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন।

কিছু দিন আগে বারামতীতে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শরদের ভাইপো তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের। ভাইপো অজিতের মৃত্যুতে মুষড়ে পড়েছিলেন তিনি। এবার ৮৫ বছরের বর্ষীয়ান এই নেতার অসুস্থতায় উদ্বিগ্ন শরদ পাওয়ার এর অনুগামীরা । বর্ষীয়ান এই নেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *