Rohit Shetty-Mafia : পরিচালক রোহিত শেট্টির বাড়িতে গুলি চালানোর ঘটনায় আটক পাঁচজন, যোগ রয়েছে কুখ্যাত গ্যাংয়ের !
কিউ ইন্ডিয়া বাংলা:- হিন্দি ছবির বিখ্যাত চলচ্চিত্র পরিচালক রোহিত শেট্টির বাড়িতে গুলি চালানোর ঘটনায় ২৪ ঘন্টা কাটতে না কাটতে পাঁচজনকে আটক করল পুলিশ । ঘটনার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং । পুনের ধয়ারি ও কারভেনগর থেকে গ্রেফতার করা হয় তাদের ।
ধৃত পাঁচজনের নাম আমন আনন্দ মারোতে (২৭), আদিত্য জ্ঞানেশ্বর গায়কি (১৯), সিদ্ধার্থ দীপক যেনপুরে (২০) সমর্থ শিবশরণ পোমাজি (১৮), স্বপ্নীল সকত (২৩)। খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে এদের বিরুদ্ধে ।
ধৃতদের মধ্যে একজন বলেন, “আমরা অনেকবার ওনাকে সাবধান করেছি ,যেন আমাদের কাজে হস্তক্ষেপ না করেন । কিন্তু উনি শোনেননি । এবার যদি কথা না শোনে তাহলে গুলি বাড়ির বাইরে নয় শোয়ার ঘরে ঢুকে একেবারে বুকে লাগবে। এটা শুধু ট্রেলার মাত্র।
তবে মুম্বাইয়ে এই ধরনের গুলি চালানোর ঘটনা নতুন নয় । এর আগে ২০২৪ সালে সালমান খানের বাড়ির সামনে গুলি চলে । এছাড়া এই জ্ঞান বাবা সিদ্দিকীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছিল ।
