আজকের দিনেবিশ্বভারত

Red Corner Notice: ২০১৩ জঙ্গি হামলার মাস্টার মাইন্ড, হিজবুল জঙ্গি ইমতিয়াজের বিরুদ্ধে জারি রেড কর্নার নোটিস

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- হিজবুল জঙ্গি ইমতিয়াজ আলি কান্দুর ওরফে ফয়াজের বিরুদ্ধে জারি হল রেড কর্ণার নোটিস। কুখ্যাত এই জঙ্গি ২০১৩ সালের জম্মু-কাশ্মীর বারামুল্লার তারজুতে জঙ্গি হামলায় অন্যতম অভিযুক্ত ছিল। সেই হিজবুলের বিরুদ্ধেই এবার জারি হল রেড কর্ণার নোটিস। ইন্টারপোল এই নোটিস জারি করেছে। বহু বছর ধরেই তার খোঁ চালাচ্ছিলেন ভারতীয় তদন্তকারীরা। জম্মু কাশ্মীরের গোয়েন্দা সংস্থা ইন্টারপোলের দ্বারস্থ হয়।  তাদের সেই আবেদনের ভিত্তিতেই ইমতিয়াজের বিরুদ্ধে রেড কর্ণার নোটিস জারি করল ইন্টারপোল। প্রাথমিক ভাবে সন্দেহ এই কুখ্যাত জঙ্গি ইমতিয়াজ উপত্যকা থেকে পালিয়ে পাকিস্তানে ঘাঁটি গেড়েছে।

২০১৩ সালে জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় ভয়ংকর জঙ্গি হামলা হয়। মৃত্যু হয় চার পুলিশের। তখন থেকেই এই জঙ্গির খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন গোয়েন্দারা। সূত্রের খবর, জম্মু-কাশ্মীর সোপোরের বাসিন্দা এই ইমতিয়াজ। ২০১০ সালে সে হিজবুল মুজাহিদিনে যোগদান করে। জঙ্গি সংগঠনটির অন্যতম কমান্ডার ছিল সে। ২০২২ সালে ভারত সরকার ইমতিয়াজকে ‘জঙ্গি’ হিসাবে চিহ্নিত করে।  বারামুল্লা জঙ্গি হামলায় তদন্তে প্রথমে ছিল জম্মু-কাশ্মীর পুলিশ।

এক দশকেরও বেশি সময় পর ২০২৪ সালে তদন্তভার নেয় উপত্যকার গোয়েন্দা সংস্থা। তারা চার্জশিটও জমা দেয়।  ২০১৩ সালে উপত্যকার এই সন্ত্রাসবাদী হামলায় অভিযুক্ত ছিল মোট ছ’জন। তাদের মধ্যে দু’জন নিরাপত্তাকর্মীদের সঙ্গে লড়াইয়ে নিহত হয়। বাকি তিনজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। কিন্তু এখনও মূল অভিযুক্ত হিজবুল জঙ্গি ইমতিয়াজ এখনও পলাতক। তার বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল ইন্টারপোল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *