আজকের দিনেখেলা

ওড়িশা ম্যাচে আংশিক গ্যালারি খোলা থাকবে, নয়া বিবৃতি ফেডারেশনের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- মোহনবাগানকে প্রথমে শাস্তি দিলেও সেখান থেকে কিছুটা সরে আসলো ফেডারেশন। দোলের দিন অর্থাৎ ৩ মার্চ সকালে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয় কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচে মোহনবাগান সমর্থকদের একাংশ আতশবাজি ফাটিয়েছিল সেই কারণে ওড়িশা এফসি ম্যাচ দর্শক শুন্য গ্যালারিতে খেলতে হবে। কিন্তু সেই সিদ্ধান্ত কয়েক ঘণ্টার মধ্যে বদলে ফেলল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন।

ঘটনার সূত্রপাত চলতি আইএসএল এর প্রথম ম্যাচে । যুবভারতীতে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে মোহনবাগান সমর্থকদের একাংশের আচরণের জন্য নিয়ম ভঙ্গ হয়েছিল । ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটির কাছে অভিযোগ জমা পড়েছিল সেই নিয়ে। সেই অভিযোগের ভিত্তিতে আগামী ৬ই মার্চ ওড়িশা এপ্রিলের বিরুদ্ধে মোহনবাগানকে দর্শক শূন্য স্টেডিয়ামে খেলার নির্দেশ দিয়েছিল ফেডারেশন। এবার সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হলো। তবে সম্পূর্ণ গ্যালারি খোলা থাকবে এমনটা নয় আংশিক গ্যালারি খোলা থাকবে। কিছু সংখ্যক সমর্থক মাঠে বসে মোহনবাগানের ম্যাচ দেখতে পারবেন। ফেডারেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদনও করেছিল মোহনবাগান, কিন্তু সেই আবেদনে ফেডারেশনের পক্ষ থেকে কোন সাড়া দেওয়া হয়নি । ফেডারেশন বিবৃতি দিয়ে জানিয়েছিল মোহনবাগানের পক্ষ থেকে নিয়ম মেনে আবেদন করা হয়নি। কিন্তু তারপরেই সিদ্ধান্ত বদল করে ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা । পুরো স্টেডিয়াম বন্ধ না থাকলেও আংশিক ভাবে বন্ধ রাখা হবে। এবার কত সংখ্যক দর্শক মাঠে প্রবেশ করতে পারবেন সেই বিষয়ে এখনও পর্যন্ত ফেডারেশনের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।

ফেডারেশনের এই সিদ্ধান্তের অত্যন্ত ক্রুদ্ধ সমর্থকরা । প্রথমে দর্শকশূন্য গ্যালারির ব্যাপারটা মেনে নেয়নি সমর্থকরা তারপরে এই আংশিক গ্যালারি খোলা রাখার বিষয়টা খুশি হননি । মোহনবাগান ইস্টবেঙ্গল এর মত ক্লাবদের শক্তি সমর্থকরা । এই সমস্ত ম্যাচ গুলিতে অগণিত দর্শক মাঠভরন সে কথা গোটা বিশ্বে সর্বজনবিদিত । আরে সেই ক্লাবেরই ম্যাচে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে দর্শকরা পুরো টুর্নামেন্ট থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। এমনিতেই নির্ধারিত সময়ের পরে শুরু হয়েছে এবারের ইন্ডিয়ান সুপার লিগ । লিগের মান অনেক গুণ নেমে গেছে তারপরে ফেডারেশন এর একটা সিদ্ধান্ত নিয়ে কয়েক ঘণ্টার মধ্যে তা বদল , ঘটনাকে ঘিরে ফেডারেশনের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *