আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

এসএসসি দুর্নীতি মামলায় হাজিরা পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতার

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- এসএসসি দুর্নীতি মামলায় ইডির দ্বিতীয় নোটিশে হাজিরা দিলেন অর্পিতা মুখোপাধ্যায়। যিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী । আজ সকালে সিজিও কমপ্লেক্সে পাঠানো নথি গুলি নিয়ে তিনি হাজির হন । সাংবাদিকদের সামনে তিনি কোন মুখ খোলেননি ।

খবর পাওয়া যাচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা। প্রসঙ্গত গতকালই হাজিরা দেওয়ার কথা ছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। এই কারণে আবার তাকে নোটিশ দিয়েছে ইডি । সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী কে আগামীকাল সিজিও কমপ্লেক্সের অফিসে হাজির হতে বলা হয়েছে। শিক্ষায় ব্যাপক দুর্নীতির অভিযোগে তিন বছর জেল খাটার পর বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন।

২০২২ সালের জুলাই মাসে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে এবং তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় কে । অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল ৫০ কোটিরও বেশি নগদ টাকা। এরপর এসএসসি দুর্নীতি মামলায় এবার তলব পার্থ অর্পিতাকে। এনাদের সূত্র ধরে ইডি আধিকারিকরা এই তদন্তের শিকড়ে পৌঁছাতে চান বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *