আজকের দিনেতিলোত্তমা

Metro Rail : ফের মেট্রো লাইনে আত্মহত্যার চেষ্টা, অফিস টাইমে ব্যাহত পরিষেবা….

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- আবার মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক যাত্রীর । এবার রবীন্দ্র সরোবর স্টেশনে । মেট্রো কতৃপক্ষের পক্ষ থেকে ওই যাত্রীকে দ্রুত উদ্ধার করা হয়েছে।

ওই যাত্রীকে উদ্ধার করার জন্য সাময়িকভাবে লাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে হয় । যে কারণে সমস্যায় পড়েন যাত্রীরা । ঘটনার জেরে মেট্রো পরিষেবায় সাময়িক ব্যাঘাত ঘটে ।

ঘটনাটি ঘটে আজ ৫ ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৪ টে ৪৬ মিনিট নাগাদ । এক ঘন্টা পর ৫ টা ৪৭ মিনিট নাগাদ এর স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা ।

এর আগে ১১ই জানুয়ারি নেতাজি ভবন মেট্রো স্টেশনে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছিলেন , তারপর আজ ৫ই ফেব্রুয়ারি রবীন্দ্র সরোবর স্টেশনে । দিন দিন মেট্রো লাইনে আত্মহত্যার চেষ্টা ঘটনা বেড়েই চলেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *