উত্তরপাড়া বিধানসভায় সিপিএমের প্রার্থী মীনাক্ষী মুখার্জি
কিউ ইন্ডিয়া বাংলা :- ২০২৬ বিধানসভা নির্বাচনের জন্য গতকাল ১৬ই মার্চ প্রার্থী তালিকা ঘোষণা করে বামফ্রন্ট। দলের চেয়ারম্যান বিমান বসু সাংবাদিক সম্মেলন করে প্রার্থীদের নাম জানান । উত্তরপাড়া কেন্দ্রে প্রার্থী হিসেবে মীনাক্ষী মুখার্জির নাম ঘোষণা করা হয় । নাম ঘোষণার পরেই এদিন সন্ধ্যাতেই প্রচারে নেমে পড়েন উত্তরপাড়া কেন্দ্রের বামফ্রন্ট সিপিএম প্রার্থী মীনাক্ষী ।
প্রসঙ্গত ২০২১ এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মীনাক্ষী। সিপিএমের টিকিটে তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াই করেছিলেন সে নির্বাচনে তিনি পরাজিত হন। সেই প্রসঙ্গের কথা বলতে গিয়ে আজকে ডিনার টি মুখার্জি বললেন সেদিনও সিপিএম লড়েছিল তৃণমূল বিজেপির বিরুদ্ধে আজও আমরা লড়ছি সেই দুটো দলের বিরুদ্ধে । কখনো যেমন পশ্চিমবঙ্গের বেকার ছেলে-মেয়ে, মায়েদের সম্মান বিপদে ছিল আজও তারা বিপদে রয়েছে । প্রচারে বেরিয়ে একাধিক অভিযোগ এর কথা তিনি জানান । উত্তরপাড়া বিধানসভার স্কুলগুলো ক্রমশ ধুকছে, অনেক কারখানা বন্ধ হয়ে আছে, বেহাল নিকাশি ব্যবস্থা, একাধিক অবৈধ নির্মাণ, হাসপাতালে বেহাল রোগী পরিষেবা, ভাঙাচোরা রাস্তাঘাট একাধিক মানুষের সমস্যার কথা তিনি তুলে ধরেন । একই সঙ্গে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন যারা বৈধ ভোটার তাদের ভোটদানের ব্যবস্থা কমিশনকে করে দিতে হবে। অসম্পূর্ণ ভোটার লিস্ট রেখে নির্বাচন কমিশন এইভাবে জনতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেনা।
কেন তিনি এই কেন্দ্রকে বেছে নিলেন ? এই প্রসঙ্গে তার বক্তব্য পশ্চিমবঙ্গের ২৯৪ টা আসনে আমরা লড়বো। কোথাও বামপন্থী কোথাও সহযোগী দল । তিনি বলেন উত্তরপাড়া বিধানসভা গোটা পশ্চিমবঙ্গ কে পথ দেখাবে। কর্মীরা পায়ের নিচের মাটি শক্ত করে দাঁড়িয়ে আছে । তৃণমূল বিজেপিকে এক ফোটাও জায়গা দেব না ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে ।
