Kolkata : গিরিশ পার্কে গতকালের গন্ডগোলের ঘটনায় ধৃত ৯, ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হবে তাদের !
কিউ ইন্ডিয়া বাংলা :- গতকাল ১৪ই মার্চ ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার দিন রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে গন্ডগোলের ঘটনায় গ্রেপ্তার করা হলো মোট ৯ জনকে । ধৃতদের আজই ব্যাংকশাল আদালতে পেশ করা হবে । আদালতে ঘটতে পারে যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সে কারণে আগেভাগেই আদালত চত্বরে বাড়তি পুলিশ মোতায়ন করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর ধৃতদের মধ্যে বরাহনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে চরনজিৎ সিংকে। কার সঙ্গে আরও দুই বন্ধু সানি দেব ও কৃষানু বসুকে আটক করা হয়েছে। ধৃত চরনজিৎ সিংয়ের পরিবারের অভিযোগ মিছিলে তিনি ছিলেনই না । তার ভাই অমন্দীপ সিং বলেন চরনজিৎ একটি গাড়ি সংস্থায় কাজ করেন শনিবার সকাল থেকে সেই কর্মস্থলেই ছিল। পরিবারের পক্ষ থেকে আরও দাবি করা হয় সে কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় । শনিবার দুপুরে গিরিশ পার্ক এলাকায় রাজ্য সরকারের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ ওঠে, এবং এই একই সময়ে ব্রিগেডমুখী বিজেপি কর্মীদের উপর মারধর করার অভিযোগ ওঠে শাসকদলের কর্মীদের বিরুদ্ধে। বিজেপির বাস ভাঙচুর করার অভিযোগ করা হয়। বিজেপির উত্তর কলকাতা সাংগঠনিক জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ আহত হন । তাকে হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হয়েছিল । এছাড়া তৃণমূলের পক্ষ থেকে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার কয়েকজন অনুগামীর উপর বিজেপির বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করা হয় । হামলা পাল্টা হামলার অভিযোগে ব্রিগেডে মোদির সভার দিন রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে ।
এই ঘটনায় পুলিশকর্তাও আহত হয়েছেন বলে খবর। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ঘটনায় পুলিশকে ভৎসনা করা হয়েছে । অশান্তি হওয়ার পরেও কেন কেন্দ্রীয় বাহিনী ডাকা হলো না সেটা নিয়ে প্রশ্ন তুলেছে কমিশন । ৪৮ ঘণ্টার মধ্যে ঘটনার রিপোর্ট পুলিশের কাছে চেয়ে পাঠিয়েছে তারা।
