আজকের দিনেবিশ্ব

যুদ্ধে সঙ্গী হতে বিশ্বকে আহ্বান ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল বনাম ইরানের যুদ্ধে প্রত্যাঘাতে নাজেহাল ইজরায়েল। ঘনঘন ক্ষেপণাস্ত্র হামলায় ইজরায়েলকে কার্যত ছিন্নভিন্ন করেছে তেহরান। এই পরিস্থিতিতে এবার সামনে এল ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বার্তা। জানালেন, ‘ইরান শুধু ইজরায়েল নয়, গোটা বিশ্বের জন্য বিপজ্জনক।’ পাশাপাশি নিজের দাবির সপক্ষে প্রমাণ পেশ করে বিশ্বের বাকি দেশগুলির কাছে নেতানিয়াহুর আবেদন, এই যুদ্ধে আমেরিকার সঙ্গী হয়ে ইরানকে তছনছ করে দেওয়া হোক।

রবিবার ২২ শে মার্চ ইরানের হামলায় বিধ্বস্ত এক স্থান পরিদর্শনে গিয়েছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সেখান থেকেই তিনি বলেন, “ইরান গোটা বিশ্বের জন্য হুমকি। যদি কেউ এর প্রমাণ চান তবে গত ৪৮ ঘণ্টা সে প্রমাণ দিয়েছে। এই সময়ের মধ্যে ইরান আমাদের একের পর এক এলাকায় হামলা চালিয়েছে। ওরা এটাকে গণহত্যার অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তবে সৌভাগ্যবশত ওদের হামলায় কারও মৃত্যু হয়নি। ওদের লক্ষ্য স্পষ্ট সাধারণ মানুষকে হত্যা করা।” এর সঙ্গেই নেতানিয়াহু বলেন, “ওরা জেরুজালেমে হামলা চালিয়েছে। এখানে রয়েছে যা তিন ধর্মের মানুষের উপাসনাস্থল। তবে অলৌকিক উপায়ে রক্ষা পেয়েছে এই পবিত্র স্থানগুলি।” প্রসঙ্গত গত ২১ শে মার্চ ইরান ব্যালেস্টিক মিসাইল হামলা চালিয়েছে ব্রিটেনের দিয়েগো গ্রাসিয়া দ্বীপে। চার হাজার কিলোমিটার দূরে সুদূর ভারত মহাসাগরে অবস্থিত এই দ্বীপ ব্রিটিশ সামরিক ঘাঁটি। সে প্রসঙ্গ তুলে ধরে বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, “ইরান ইতিমধ্যেই প্রমাণ করেছে তারা দূরপাল্লার হামলা চালানোয় দক্ষ। ৪০০০ কিমি দূরে হামলা চালানোর ঘটনা প্রমাণ করে এরা ইউরোপের অভ্যন্তরে যে কোনও দিন হামলা চালাতে পারে। এরা শুধু ইজরায়েল নয় গোটা ইউরোপের জন্য বিপদ।

বিশ্বের বাকি দেশগুলির কাছে নেতানিয়াহু আর্জি জানান ইরানকে দমন করতে তাঁদের সঙ্গে যুদ্ধে যোগ দেওয়ার। তিনি বলেন, “ইরান আন্তর্জাতিক সমুদ্রপথ ও জ্বালানি সরবরাহ বন্ধ করছে। সমগ্র বিশ্বকে ব্ল্যাকমেল করছে। এদের এই হুমকির শাসন রুখতে হবে। আমেরিকা ও ইজরায়েল সমগ্র বিশ্বের জন্য কাজ করছে। বাকিদেরও উচিত এই সময় পাশে দাঁড়ানো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *