আজকের দিনেসিলেবাস থেকে

আইআইসিবি যাদবপুরে পরামর্শদাতা নিয়োগ, আবেদন শেষ ১৭ মার্চ …..

ভালোবাসা ছড়িয়ে দাও

কাউন্সিল অফ সাইন্টিফিক এন্ড ইনডাসট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর অধীনস্থ ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ কেমিক্যাল বায়োলজি বা আইআইসিবি)-র যাদবপুর কেন্দ্রে পরামর্শদাতা পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় গবেষণা প্রতিষ্ঠানের প্রশাসনিক ও নীতিগত কার্যক্রমে সহায়তার উদ্দেশ্যেই এই নিয়োগ করা হবে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট শূন্যপদ একটি এবং এটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক নিয়োগ।

এই পদে আবেদন করতে পারবেন সিএসআইআর বা সমতুল কোনও সরকারি/স্বশাসিত গবেষণা প্রতিষ্ঠানের সদ্য অবসরপ্রাপ্ত আধিকারিকেরা। প্রার্থীর অবশ্যই সরকারি দফতরে ডেপুটি সেক্রেটারি বা সমতুল পর্যায়ের পদে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রশাসনিক কাজের তদারকি, নথিপত্র ব্যবস্থাপনা, নীতি প্রণয়ন সংক্রান্ত সহায়তা এবং দফতরগুলির মধ্যে সমন্বয়ের মতো দায়িত্ব সামলানোর দক্ষতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হতে পারে বলে বিজ্ঞপ্তিতে ইঙ্গিত রয়েছে।

নিযুক্ত প্রার্থীকে সপ্তম পে কমিশনের লেভেল–১২ অনুযায়ী মাসিক পারিশ্রমিক প্রদান করা হবে। যদিও চূড়ান্ত পারিশ্রমিক নির্ধারণ সংশ্লিষ্ট নিয়ম ও অভিজ্ঞতার ভিত্তিতে স্থির হবে। নির্বাচনের ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা নেওয়া হবে না; প্রাপ্ত আবেদনপত্র যাচাইয়ের পর যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এবং সেই সাক্ষাৎকারের ভিত্তিতেই চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে।

আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানের প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের সঙ্গে জীবনপঞ্জি (সিভি), শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অবসর গ্রহণের নথি এবং সংশ্লিষ্ট পদে কাজের অভিজ্ঞতার শংসাপত্র সংযুক্ত করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৭ মার্চ। নিয়োগ সংক্রান্ত আরও বিশদ তথ্য, শর্তাবলি ও অন্যান্য নির্দেশিকা জানতে প্রার্থীদের আইআইসিবি-র তরফে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *