বাংলার আয়নাসুস্থ থাকুন

Health-Doctor : এএমআর রুখতে রাজ্যের চিকিৎসকরা পথে !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যের একদল চিকিৎসক ও গবেষক সাধারণ মানুষকে জড়িয়ে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) কমানোর কাজ করছেন। মুড়ি–মুড়কির মতো অ্যান্টিবায়োটিক ব্যবহার স্বাস্থ্যকে হুমকির মুখে ফেলে। শুধু হাসপাতাল বা কাগুজে নীতি দিয়ে সমস্যা সমাধান সম্ভব নয়।

গবেষকরা খড়্গপুর ও কলকাতার মানুষদের নিয়ে সমীক্ষা করেছেন। দেখা গেছে, মানুষ এখনও অনেক ক্ষেত্রে সচেতন নয় যেমন অ্যান্টিবায়োটিকের সম্পূর্ণ কোর্স শেষ করা, নিজের ওষুধ অন্যকে না দেওয়া বা নিয়মিত হাত ধোয়া। এই উদ্যোগে সচেতনতা শিবির, আলোচনা সভা, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ সবই চালানো হয়। মানুষের শরীর, পরিবেশ এবং প্রাণিজাত খাবার থেকে ৪১৭টি নমুনা পরীক্ষা করা হলে প্রায় অর্ধেক নমুনায় ব্যাকটেরিয়া পাওয়া যায়। এর মধ্যে ৮৮% নমুনায় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এবং ৮১% নমুনায় মাল্টি–ড্রাগ রেজিস্ট্যান্স ছিল। তবে যেখানে সামাজিক উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার হার কমছে।

শিশু ও তরুণদেরও যুক্ত করা হয়েছে ‘ওয়ান হেলথ’ ক্লাবের মাধ্যমে। এই উদ্যোগ মানুষের, প্রাণী ও পরিবেশের মিলিত সচেতনতা বাড়ায়। গবেষকরা মনে করেন, এভাবে ‘এক স্বাস্থ্য’ ভাবনা থাকলেই ভবিষ্যতে এএমআর মোকাবিলা করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *