আজকের দিনেখেলাভারত

Football : চলতি আইএসএলে প্রথমবার পয়েন্ট নষ্ট মোহনবাগানের, শক্তিশালী বেঙ্গালুরুর বিরুদ্ধে গোলশূন্য ড্র …..

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- এবারের ইন্ডিয়ান সুপার লিগে প্রথমবার পয়েন্ট নষ্ট করলো মোহনবাগান । কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি এর বিরুদ্ধে গোলশূন্য ড্র করল সবুজ মেরুন শিবির । পুরো ম্যাচে কোন দলই গোল মুখ খুলতে পারল না। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের শীর্ষস্থান বজায় রাখল মোহনবাগান ।

চলতি আইএসএলে প্রথমবার অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান। পরপর চার ম্যাচে জয় পেয়ে দুর্দান্ত ছন্দে ছিল লোবেরার ছেলেরা । কিন্তু বেঙ্গালুরুর রক্ষণ ভাঙতে পারল না তারা। একাধিক চেষ্টা করেও বেঙ্গালুরুর জালে বল জড়াতে পারলেন না বাগান ফুটবলাররা। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারলেন না দিমিত্রি পেত্রাতোস। সুযোগ নষ্টের খেসারত দিতে হল সবুজ মেরুন শিবিরকে। ম্যাচ গোলশূন্য ড্র হল। চলতি আইএসএলে চার জয়ের পর প্রথম বার পয়েন্ট নষ্ট করলেন দিমিত্রি পেত্রাতোসরা।ম্যাচের ১৫ মিনিট বাদে পুরো সময়টাতেই দাপট দেখিয়েছেন মোহনবাগান ফুটবলাররা । এবারের আইএসএলে মোহনবাগানের হয়ে সব থেকে বেশি গোল করা জেমি ম্যাকলারেনকে ভয়ংকর না হতে দেওয়ার পরিকল্পনা করেছিলেন বেঙ্গালুরু কোচ রেনেডি সিং তার পরিকল্পনা এই ম্যাচে সফল হয়েছে।বেঙ্গালুরুও গোল করার বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল কিন্তু মোহনবাগান রক্ষণভাগের ফুটবলারদের সক্রিয়তার কারণে গোল মুখ খুলতে বাধা প্রাপ্ত হন তারা । গোলের সুযোগ হাতছাড়া করেন সুনীল ছেত্রী, রায়ান উইলিয়ামস ।

আজকের ম্যাচ মোহনবাগান গোলশূন্য ড্র করলেও খুব বেশি চিন্তিত নন বাগান কোচ সার্জিও লোবেরা। পরের ম্যাচে দল ঘুরে দাঁড়াবে আশাবাদী তিনি। মোহনবাগানের পরের ম্যাচ আগামী ২০ মার্চ মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *