আজকের দিনেতিলোত্তমা

Firhad Hakim : আরজি করে লিফটে মৃত্যুর ঘটনায় মুখ খুললেন ফিরহাদ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আবারো খবরের শিরোনামে আর জি কর মেডিকেল কলেজ এবং হাসপাতাল । অভয়া কান্ডের পর ফের একবার কাঠগড়ায় শহরের অন্যতম নামী সরকারি হাসপাতাল । গত ২০ মার্চ শুক্রবার ভোরে হাসপাতালের লিফটে আটকে মৃত্যু হয় দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের । এই ঘটনায় পরিবারের লোকজন হাসপাতালের কর্মীদের গাফিলতির অভিযোগ তুলেছিলেন । রাজ্যজুড়ে এই ঘটনায় নিন্দার ঝড় বইছে । এবার রাজ্যের বিদায়ী পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এই ঘটনায় প্রশাসনিক ব্যর্থতার কথা মেনে নিলেন ।

এদিন ফিরহাদ হাকিম বলেন “গাফিলতি তো হয়েছে । বড় গাফিলতি হয়েছে । পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে । এবং ব্যবস্থা নিয়েছে । যেকোনো মৃত্যু অত্যন্ত দুঃখের । সেই পরিবারটার পাশে আমরা আছি, যে পরিবারটা সন্তান হারিয়েছে ।” প্রসঙ্গত আরজি কর লিফট কান্ডের ঘটনায় পুলিশ তিনজন লিফটম্যান ও দুইজন নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে । বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই ঘটনায় রাজ্য জুড়ে তর্ক বিতর্ক শুরু হয়েছে বেশ । শুক্রবারই ঘটনায় সরাসরি খুনের অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন “প্রত্যক্ষ খুনের জন্য দায়ী আরজি করের সুপার, স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রীও । খুন করেছে। আন্ডার মেনটেনেন্স লিফটে চাপিয়ে খুন করেছে পরোক্ষ খুনি নারায়ণ স্বরূপ নিগম আর মমতা বন্দ্যোপাধ্যায়” । শুভেন্দুর মন্তব্যের পাল্টা হিসেবে ওড়িশার হাসপাতালের আগুন লাগার ঘটনা তুলে আনেন কুনাল ঘোষ । তার কথায় “এটা অনভিপ্রেত ঘটনা । রাজ্য সরকার সমস্ত পরিকাঠামোর ব্যবস্থা করে দিয়ে গেছে । এবার স্থানীয় যে প্রশাসন রয়েছে তাদেরকে দায়িত্ব নিতে হবে । কিন্তু শুভেন্দু বড় বড় কথা বলছে । ওড়িশার ICCU আগুন লেগে গেল ১০ জন পুড়ে মারা গেছিল । ফলে খারাপ ঘটনা এগুলো নিয়ে রাজনীতি করার অবকাশ নেই ” ।

এই ঘটনায় হাসপাতালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসকদের একাংশ । জুনিয়র ডক্টর ফ্রন্ট এর সদস্য জানান ” এটা একটা প্রশাসনিক ফেলিওর এর দায়ী সরকারের ভয়াবহ উদাসীনতা” । আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল রাজ্যের অন্যতম নামী সরকারি হাসপাতাল । রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা এখানে চিকিৎসা করাতে আসেন । এই হাসপাতালের এই ধরনের ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই রাজ্য জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হওয়ার কথা আর সেটাই হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *