ভোটের আগে ভাঙ্গরে পরিতক্ত বাড়িতে বিস্ফোরণ, তদন্তে কলকাতা পুলিশ
কিউ ইন্ডিয়া বাংলা :- সারাবছর ভাঙ্গরে অশান্তির অভিযোগ ওঠে । ভাঙ্গরে ভোটে হিংসার কথা রাজ্যের অন্যতম বড় খবর । এবারও বিধানসভা নির্বাচনের আগে গতকাল বুধবার গভীর রাতে ভাঙ্গড়ের একটি গ্রামের পরিতক্ত বাড়িতে বোমা তৈরীর সময় বিস্ফোরণ ঘটে বলে অভিযোগ উঠে আসছে। ঘটনার তদন্ত নেমেছে কলকাতা পুলিশ ।
স্থানীয় সূত্রের খবর গতকাল ১৮ মার্চ বুধবার গভীর রাতে ভাঙ্গর বিধানসভার চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বাউনিয়া গ্রামে একটি পরিত্যক্ত ঘরে বোমা তৈরি করা হচ্ছিল। আর সেই সময়ই বিস্ফোরণ ঘটে । এলাকাবাসীদের সূত্রে জানা যায় যে বাড়িতে বোমা তৈরি হচ্ছিল সেটি একটি মাঠের ধারে । গতকাল বুধবার গভীর রাতেই বিকট শব্দ হয়। ঘটনায় একজনের মৃত্যুর আশঙ্কা রয়েছে । এবং অনেক ব্যক্তি আহত হতে পারেন।
ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোউতোর। আইএসএফের দাবি মৃত ও আহতরা সকলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত । তবে তৃণমূল কংগ্রেস আইএসএফের ওই অভিযোগ কে সম্পূর্ণভাবে অস্বীকার করেছে । ঘটনায় কারা আহত হয়েছেন অথবা কার মৃত্যু হয়েছে তাদের নাম পরিচয় এখনো অব্দি প্রকাশ্যে আসেনি ঘটনার পরের দিন অর্থাৎ আজ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পরিদর্শনে জান আইএসএফের পঞ্চায়েত সদস্য আবুল খায়ের মোল্লা । তাকে তৃণমূলের দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ ।
স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঘটনাকে ঘিরে। পরিস্থিতি সামাল দিতে বিপুল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে । ভোটের আগেই এই ধরনের ঘটনা এলাকার রাজনৈতিক উত্তাপ কে কয়েকগুণ বাড়িয়ে দিল বলা যায় ।
