খেলাআজকের দিনেভারত

Cricket-Visakhapatnam : সিরিজ জয়ের পর আজ বিশাখাপত্তনমে চতুর্থ ম্যাচে নামছে ভারত ….

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ ইতিমধ্যেই ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। বাকি রয়েছে সিরিজের দুটি ম্যাচ সেগুলি ভারতের কাছে নিয়মরক্ষার । আর কিউইদের কাছে সম্মান বাঁচানোর লড়াই। সিরিজের পরপর তিনটি ম্যাচ গোহারা হেরেছে কিউই ব্রিগেড , বাকি দুটি ম্যাচে ভালো ফলাফল করা লক্ষ্য তাদের।

চলতি টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ ভারত ২০৯ রানের টার্গেট ১৫.২ ওভারে ও তৃতীয় ম্যাচে ১৫৪ রানের টার্গেট ১০ ওভারে তুলে দিয়েছিল ভারতের বিধ্বংসী ব্যাটিং লাইন আপ। চতুর্থ ম্যাচে এই ঝড় দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।

আজ চতুর্থ ম্যাচ ভারতের দিক থেকে নিয়মরক্ষার হলেও বর্তমান পরিস্থিতি অনুযায়ী খুবই গুরুত্বপূর্ণ, কারণ সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ। বিগত তিনটি ম্যাচ ভারত জিতলেও এই ম্যাচ গুলিতে তারা যে ভুলগুলি করেছে সেই সব জায়গা মেরামত করা লক্ষ্য থাকবে প্রধান কোচ গৌতম গম্ভীর এর এই ম্যাচে ।ভারত ব্যাটিং পজিশন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার রাস্তায় যাবে না । ওপেনিংয়ে সঞ্জু স্যামসন গত তিন ম্যাচে রান না পেলেও এই ম্যাচে তাকে আবার সুযোগ দেওয়া হবে । ম্যাচের আগেরদিন সঞ্জুকে নেটে অনেক্ষন অনুশীলন করতে দেখা গেছে । বাকি ব্যাটারদের নিয়ে টিম ম্যানেজমেন্টের তেমন চিন্তা নেই , প্রত্যেক ব্যাটার ফর্মেই আছেন । যে যখন সুযোগ পেয়েছেন নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করে গেছেন । তবে এই বিষয় নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগতে রাজি নয় মেন ইন ব্লু।

চোট সারিয়ে দলে ফিরতে পারেন টি টোয়েন্টি দলের বর্তমান সহ অধিনায়ক অক্ষর প্যাটেল , তবে তিনি কার জায়গায় সেটা নিয়ে একটা প্রশ্নের জায়গা তৈরি হয়েছে । বোলিং বিভাগে বেশ কিছু রদবদলের সম্ভাবনা আছে। কুলদীপ যাদব যিনি এই সিরিজে ২ টি উইকেট নিয়েছেন এবং গত ম্যাচ গুয়াহাটিতে উইকেটবিহীন ছিলেন তাকে বসানো হতে পারে। তাকে বসানো হলে নিশ্চিভাবে দলে ফিরবেন বরুণ চক্রবর্তী। এছাড়া হর্ষিত রানার বদলে সুযোগ পেতে পারেন অর্শদীপ সিং । বাকি দল অপরিবর্তিত থাকবে এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত।

অপরদিকে নিউজিল্যান্ড শিবিরে দুশ্চিন্তার মেঘের ঘনঘটা। শেষ দুটি ম্যাচ একদম বাজে ভাবে হেরেছে ভারতের কাছে । প্রতি ম্যাচে ব্যর্থ হচ্ছেন ওপেনার ডেভন কনওয়ে। এখনো অবধি এই সিরিজের তিনটি ম্যাচে তার সংগৃহিত রান হল যথাক্রমে ০ , ১৯ ও ১ সর্বসাকুল্যে তার রান ২০ , যা বিশ্বকাপ শুরুর আগে চিন্তা বাড়াচ্ছে ব্ল্যাক ক্যাপসদের।  প্রতি ম্যাচে রানের দেখা পাচ্ছেন গ্লেন ফিলিপস আর মার্ক চ্যাপম্যান। বাকিরা ধারাবাহিক ভাবে রান পাচ্ছেন না ।

টি-টোয়েন্টি সিরিজ় হারের পরেই দুই ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে নিউজিল্যান্ড। শেষ দুই ম্যাচের আগে পেসার ক্রিশ্চিয়ান ক্লার্ক ও ওপেনার টিম রবিনসনকে বাদ দেওয়া হয়েছে। এই সিরিজ়েই  টি-টোয়েন্টি দলে অভিষেক হয়েছিল ক্লার্কের। কিন্তু মাত্র একটি ম্যাচ খেলেই তাঁর সিরিজ শেষ হয়ে গেল।

এই দুই ক্রিকেটারের বদলে জিমি নিশাম, লকি ফার্গুসন কিউই শিবিরে যোগ দিয়েছেন। এবার এই দুটি পরিবর্তন সিরিজে তাদের লজ্জার হার বাঁচাতে পারে কি না সেটাই এখন দেখার?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *