আজকের দিনেখেলা

Cricket-T20 :টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী দিনে মুখোমুখি ভারত-আমেরিকা…

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা : আজ থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ । আর প্রথম দিনে রয়েছে তিনটি ম্যাচ । পাকিস্তান বনাম নেদারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড আর ভারত বনাম আমেরিকা যুক্তরাষ্ট্র । ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরের চ্যাম্পিয়ন, এই টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট তারা । আমেরিকা যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে।
পরিসংখ্যান বলছে আমেরিকা যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে মাত্র চারজন খেলোয়াড় এর জন্ম হয়েছে সেই দেশে । আর বাকিরা ভারত পাকিস্তান ,দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা থেকে উঠে এসেছে । ভারতীয় বংশোদ্ভুত খেলোয়াড়ের সংখ্যা সবচেয়ে বেশি , সংখ্যাটা ৮ । অধিনায়ক মোনাক প্যাটেল , স্পিনার হরমিত সিং, শুভম রঞ্জনে, যশদীপ সিং,সঞ্জয় কৃষ্ণমূর্তি , মিলিন্দ কুমার, সাইতেজা মুকামাল্লা , আর সৌরভ নেত্রাভালকর ।

নতুন ইতিহাস লেখার চ্যালেঞ্জ সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দলের সামনে । টি-টোয়েন্টি বিশ্বকাপ এর ট্রফি ধরে রাখা এবং তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা । আরো একটি নজর করার সুযোগ আছে আয়োজক দেশ হিসেবে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়া । এই রেকর্ড গুলি এখনো পর্যন্ত বিশ্বের কোন দেশ করতে পারেনি ।
ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ জেতার পর থেকেই দুর্দান্ত ছন্দে আছে। কোন দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ হারেনি তারা , এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল অপরাজিত ভাবে । আমেরিকার থেকে ধারেভারে অনেক এগিয়ে টিম ইন্ডিয়া । ব্যাটাররা দুর্দান্ত ছন্দে আছেন । ঈশান কিষান ,অভিষেক শর্মা হার্দিক পান্ডিয়া এমনকি অধিনায়ক সূর্য কুমার যাদব প্রত্যেকেই রানের মধ্যে আছেন । চোট সারিয়ে দলে ঢুকেছেন তিলক বর্মা , দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তিনিও রান পেয়েছিলেন । বোলিং বিভাগে ভারতীয় দলে একটি পরিবর্তন হয়েছে । চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছেন হর্ষিত রানা , তার বদলে দলে ঢুকেছেন অভিজ্ঞ মহম্মদ সিরাজ । ভারতীয় দলের ফর্ম নিয়ে খুব বেশি চিন্তা নেই হেড করছি গৌতম গম্ভীর এর ।
আজকের ম্যাচটি খেলা হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে । সন্ধ্যা সাতটা থেকে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে ।

ভারতীয় দলের সম্ভাব্য একাদশ:
অভিষেক শর্মা, ঈশান কিশান (উইকেট রক্ষক) , তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, রিংকু সিং, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, জসপ্রিত বুমরা, বরুণ চক্রবর্তী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *