Cricket-T20 : টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত – পাকিস্থান ম্যাচ ঘিরে অনিশ্চয়তা । ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করতে পারে পিসিবি…..
কিউ ইন্ডিয়া বাংলা:- বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বহিস্কার করার পর পাকিস্থান ও হুশিয়ারি দিয়েছিল বিশ্বকাপ বয়কট করার জন্য। পরে সেই অবস্থান থেকে সরে আসে পাক বোর্ড । বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে তারা । এখন শুধু সূর্যকুমারদের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার কথা ভাবছে মহসিন নকভির নেতৃত্বধীন পাকিস্থান ক্রিকেট বোর্ড ।
আসন্ন ২০২৬ আইপিএল থেকে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ ছাঁটাই করে বিসিসিআই এর নির্দেশে । তারপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকার করে । তারা দাবি জানায় শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপে খেলার জন্য । পদ্মাপাড়ের দেশের দাবি নিয়ে আইসিসির বিশেষ সভা বসে । ভোটাভুটি ও হয় , সেখানে সব দেশ বাংলাদেশের বিপক্ষে ভোট দিলেও পাকিস্থান বাংলাদেশের পক্ষে ভোট দেয় । শুধু সেখানেই সীমাবদ্ধ থাকেনি তারা বাংলাদেশের পাশে দাড়িয়ে ভারতের বিরুদ্ধে সুর চড়ায় তারা । এই ইস্যুতে আইসিসির কাছে বাংলাদেশের দাবি মানার জন্য জোর দেয় তারা ।এমনটাও খবর আসে বিশ্বকাপ তারাও বয়কট করতে পারে। তবে পাকিস্থানের এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার কথা ভাবছে মহসিন নকভির বোর্ড । আইসিসিকে চাপে ফেলার জন্য এই কৌশল অবলম্বন করতে পারে বাবর আজম – মহম্মদ রিজওয়ানদের দল। পাকিস্থান সরকারের সঙ্গে কথা বলবে পিসিবি , তারপরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে । বর্তমানে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিদেশে আছেন তাই এই বিষয়টা ঝুলে রয়েছে।
বিশ্বকাপে গ্রুপ এ তে আছে পাকিস্থান। তাদের গ্রুপে ভারত ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র, নামিবিয়া ও নেদারল্যান্ড রয়েছে । ভারত ছাড়া এই দল গুলির বিপক্ষে ম্যাচ খেলে নকআউট পর্বে পৌঁছাতে পারে তারা । বাকি দলগুলির মধ্যে ধারেভারে শক্তিশালী তারা , সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে পিসিবি । পুরো বিশ্বকাপ বয়কট করার সাহস পাকিস্থান দেখাতে পারছে না কারণ বিশ্বকাপ না খেললে তাদের আন্তর্জাতিক ম্যাচ খেলার স্বীকৃতি কেড়ে নিতে পারে আইসিসি , তার অপর রয়েছে আর্থিক ক্ষতির বিষয়টা । আগামী ১৫ ই ফেব্রুয়ারি গ্রুপ পর্বের ম্যাচে কলম্বোয় মুখোমুখি হওয়ার কথা আছে ভারত – পাকিস্থানের । এবার দেখার বিষয় এটাই পাকিস্থান ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নেয় কি না ?
