আজকের দিনেখেলাবিশ্বভারত

Cricket-India-Pakistan : যাবতীয় তর্জন গর্জন সার হল পাকিস্তানের, ৬১ রানে বিপুল ব্যবধানে জয় পেল ভারত ……

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ভারতের বোলারদের সামনে মুখ থুবড়ে পড়ল পাকিস্তানের ব্যাটাররা। ভারতের ১৭৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ১১৪ রানে অলআউট হয়ে গেল পাকিস্তান । ৬১ রানে ম্যাচ জিতল ভারত । ঈশান কিশানের দুর্দান্ত ৭৭ রানের ইনিংস ও বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভর করে পাকিস্তানকে দূরমুস করে বিশ্বকাপে নিজেদের জয়ের পরিসংখ্যান ৮-১ করলেন সূর্যকুমার যাদবরা । এর সাথে বিশ্বকাপের সুপার এইটে যোগ্যতা অর্জন করল ভারত।

আজকের ম্যাচে দুটি পরিবর্তন করে ভারত। সঞ্জু স্যামসন ও অর্শদীপ সিংয়ের বদলে অভিষেক শর্মা ও কুলদীপ যাদব কে খেলায় গতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা । কলম্বোড়পিচ কেমন হবে সেটা নিয়ে চিন্তা ছিল ভারতীয় শিবিরে । ম্যাচ শুরু হওয়ার পর দেখা যায় পিচ পুরোপুরি মন্থর । আর এই মন্থর পিছে কামাল দেখালেন ঈশান কিশান । ঈশানের বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ের সৌজন্যেই ভারত ১৭০ রানের গন্ডি পার করে । ঈশান দুর্দান্ত ৭৭ রানের ইনিংস খেলে আউট হন । তবে মাঝখানে যদি ঈশান চোট না পেতেন তাহলে তার ব্যাট থেকে সেঞ্চুরিও আসতে পারতো। ঈশান দ্রুত রান তুললেও অধিনায়ক সূর্য ও তিলক বর্মা সাবধানী হয়ে দলের স্কোরবোর্ড কে এগিয়ে নিয়ে যান । সূর্য কুমার ৩২ ও তিলক বর্মা ২৫ রান করে আউট হন। শেষের দিকে শিবম দুবে চালিয়ে না খেললে ভারতের রান ১৫০ পার করা মুশকিল ছিল । নির্ধারিত কুড়ি ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচে এটাই সর্বোচ্চ স্কোর ।

১৭৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় পাকিস্তান । প্রথম ওভারেই ওপেনার শাহিবজাদা ফারহানকে সাজঘরে ফেরান হার্দিক পান্ডিয়া । ম্যাচের দ্বিতীয় ওভারেই দুটি উইকেট নেন জসপ্রিত বুমরা । ব্যাটিং পাওয়ারপ্লের ৬ ওভারের মধ্যেই পাকিস্তান চার উইকেট হারিয়ে ফেলে । তখনই বোধ হয় ম্যাচের ভাগ্য লিখন হয়ে গিয়েছিল। এরপর ভারতীয় স্পিনারদের দাপটে পাক ব্যাটাররা নাকানিচোবানি খেতে থাকে । একমাত্র পাকিস্তানি উইকেটরক্ষক উসমান খান কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন । ৪৪ রানের ইনিংস খেলেন তিনি । শেষমেষ ১৮ ওভারে ১১৪ রানে পাকিস্তানের ইনিংস এর পরিসমাপ্তি ঘটে । এই জয়ের ফলে বিশ্বকাপের সুপার এইট পর্বে নিজেদের যোগ্যতা অর্জন করলো গতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা । এশিয়া কাপ শুরুর আগে ভারতের অধিনায়ক সূর্য কুমার যাদব বলেছিলেন ভারত পাকিস্তান লড়াই কে আর গ্রেটেস্ট রাইভালরি বলা যায় না , ম্যাচের শেষে অধিনায়কের কথাই সত্যি প্রমাণিত হলো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *