Cricket : টি টোয়েন্টি বিশ্বকাপ এর সুখবর ভারতীয় দলের জন্য, সুস্থ হয়ে বিশ্বকাপ দলে ফিরছেন এই তারকা ব্যাটার…..
কিউ ইন্ডিয়া বাংলা:- চলতি নিউজিল্যান্ড এর বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ এর মধ্যেই সুখবর পেল ভারতীয় ক্রিকেট দল। সুস্থ হয়ে ভারতের বিশ্বকাপ দলে ফিরছেন ভারতের তিন নম্বর পজিশনে নির্ভরযোগ্য ব্যাটার তিলক বর্মা। ৩ ই ফেব্রুয়ারি দলের সঙ্গে যোগ দেবেন তিনি । নতুন বছরে কোনও টি-২০ ম্যাচ না খেলে সরাসরি বিশ্বকাপে নামবেন তিনি।
২৩ বছরের ভারতীয় তরুণ ব্যাটারের টেস্টিকিউলারে অস্ত্রোপচার হয়েছে। তবে ম্যাচ ফিট হতে আরও সময় লাগবে তাঁর। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম তিন ম্যাচ থেকে আগেই ছিটকে গিয়েছিলেন। তবে সিরিজ ভারত জিতে যাওয়ায় আর কোনও ঝুঁকি নেননি নির্বাচকেরা। তিলক আর এই সিরিজে খেলবেন না, সোমবারই জানিয়ে দেওয়া হল বিসিসিআই এর পক্ষ থেকে । তিলক যেহেতু এই সিরিজে ফিরছেন না , তার পরিবর্তে দলে নেওয়া শ্রেয়স আয়ারকে দলের সঙ্গে থেকে যেতে বলা হয়েছে।
সোমবার বোর্ডের তরফে এক্স হ্যান্ডেলে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তিলক শরীরচর্চা শুরু করেছেন। বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সে ওঁর রিহ্যাবিলিটেশন ভালভাবেই হচ্ছে। তবে ম্যাচ ফিট হয়ে উঠতে ওঁর বাড়তি সময় লাগবে।’
অস্ত্রোপচার হওয়ার পর তিলক নিজে রিহ্যাব শুরু করেছেন । সেই রিহ্যাব এর একাধিক ছবি , ভিডিও সামাজিক মাধ্যমে ভাগ করে নিতে দেখা যায় তাকে । তিনি লেখেন ” প্রত্যাবর্তনের জন্য কোনো ত্রুটি রাখছি না ” ।
রাজকোটে বিজয় হাজারে ট্রফির ম্যাচ চলাকালীন পেটের ব্যথার কথা চিকিৎসকদের জানান তিলক । তার পরে দেরি না করে তার অস্ত্রোপচার করানো হয় ।
তিলক এর আগমনে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ এর দল আরো ভয়ঙ্কর হয়ে উঠবে একথা নির্দ্ধিধায় বলাই যায় ।
