Cricket : আজ রায়পুরে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ, বদল হতে পারে ভারতের প্রথম একাদশে…
কিউ ইন্ডিয়া বাংলা:- নাগপুরে প্রথম টি টোয়েন্টি ম্যাচে জেতার পর আজ ২৩ শে জানুয়ারি রায়পুরে সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্যে নামছে ভারত। গত ম্যাচে ভারতের জয়ের নায়ক ছিলেন অভিষেক শর্মা । ৪৮ রানের ব্যবধানে ভারত জিতলেও বেশ কিছু বিষয় ভাবাচ্ছে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্টকে । আগের দিন বেশ কিছু সহজ ক্যাচ মিস করেছে ভারতীয় ফিল্ডাররা। ক্যাচ গলেছে রিংকু সিং ও ঈশান কিশান এর হাত থেকে ।এছাড়া গত ম্যাচে রান পাননি সঞ্জু স্যামসন ও ঈশান কিশান। সামনে যেহেতু টি টোয়েন্টি বিশ্বকাপ তার জন্য প্রত্যেক খেলোয়াড়ের ফর্ম গুরুত্বপুর্ন এই সময়ে। চলতি নিউজিল্যান্ড সিরিজ শেষ সুযোগ টিম কম্বিনেশন ঠিক করার জন্য । সুতরাং ব্যাটিংয়ে আরো মনোযোগ দিতে হবে সঞ্জু ও ইশানকে । অধিনায়ক সূর্য গত ম্যাচে ৩২ রান করলেও তার থেকে দলের প্রত্যাশা আরো বেশি । তবে তিনি জানিয়েছেন চিন্তার কিছু নেই তার কাছে , তিনি ঠিক ফর্মে ফিরবেন ।তবে দু’জনের ফর্ম স্বস্তি দেবে গুরু গম্ভীরকে। অভিষেক শর্মা ও রিঙ্কু সিং। অভিষেক নাগপুরে বিধ্বংসী ইনিংস খেলেছেন এবং তিনি ম্যাচের সেরাও হয়েছেন । ধারাবাহিকতা দেখাচ্ছেন তিনি। রিঙ্কু দীর্ঘ সময় পরে প্রত্যাবর্তনের পর ছন্দে খেলেছেন। ফিনিশারের ভূমিকা ভালো ভাবে পালন করেছেন।
বোলিং বিভাগে পরিবর্তনের সম্ভাবনা আছে , বিগত ম্যাচে অক্ষর প্যাটেল বল করতে গিয়ে চোট পেয়েছিলেন ।তিনি যদি একান্তই না খেলতে পারেন তার জায়গায় রবি বিষ্ণই কে খেলাতে পারে ভারত । অক্ষর বিশ্বকাপের দলে রয়েছেন , এছাড়া তিনি ভারতের সহ অধিনায়কও বটে তাকে নিয়ে ঝুঁকি নিতে নাও পারে ভারতীয় দল।
ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অর্শদীপ সিং,বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা, রবি বিষ্ণই।
