ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী
কিউ ইন্ডিয়া বাংলা :- ভোটের দামামা বাজিয়ে দিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন । নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে চলে আসছে কেন্দ্রীয় বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রকের একটি বিবৃতিতে জানানো হয়েছে পয়লা মার্চ থেকে রাজ্যে আধা সেনা মোতায়েন করা হবে। দুই দফায় মোট ৪৮০ কোম্পানির আলোচনা আসছে রাজ্যে । মার্চের পয়লা তারিখে ২৪০ কোম্পানি এবং ১০ তারিখের মধ্যে আরও বাকি ২৪০ কোম্পানি সেনা মোতায়ন করবে কমিশন।
স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের ডিজিপির কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসার কথা লেখা হয়েছে। চলতি ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন তারপরেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়া রুখতে দ্রুত সেনা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠিতে বলা হয়েছে পয়লা মার্চের মধ্যে ১১০ কোম্পানি সিআরপিএফ, ৫৫ কোম্পানি বিএসএফ , ২৭ কোম্পানি আই টি বিপি, ২৭ কোম্পানি এস এস বি এবং ২১ কোম্পানি সিআইএসএফ মোট ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবে কমিশন । দ্বিতীয় দফায় অর্থাৎ ১০ই মার্চের মধ্যে ১২০ কোম্পানি সিআরপিএফ, ৬৫ কোম্পানি বিএসএফ, ২০ কোম্পানি আইটিবিপি, ১৯ এবং ১৬ কোম্পানি এস এস বি জওয়ানরা নির্বাচনী নিরাপত্তা দায়িত্বে থাকবেন ।
বিগত ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ১১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল । ভোট হয়েছিল ৮ টি দফায়। তবে এবারের ২০২৬ বিধানসভা নির্বাচনে কত দফায় ভোট হবে তা এখনো চূড়ান্ত ভাবে ঘোষণা করা হয়নি নির্বাচন কমিশনের পক্ষ থেকে । সূত্রের খবর রাজ্য নির্বাচন কমিশন এক দফাতেই রাজ্যের ভোট সম্পন্ন করতে চায়। কিন্তু সেই সম্পর্কে কোন চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানানো হয়নি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে । তবে আগামী মার্চে মাসের প্রথম সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গ সহ কেরল, তামিলনাড়ু, অসম এবং পুদুচেরিতে নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করা হবে।
