CEC : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হবে দুই দফায়, রেজাল্টের দিনক্ষণ ও প্রকাশ করে দিল নির্বাচন কমিশন….
কিউ ইন্ডিয়া বাংলা :- পশ্চিমবঙ্গ সহ চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। দিল্লির বিজ্ঞান ভবনে বিকেল চারটা থেকে সাংবাদিক বৈঠকে বসেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ নির্বাচন কমিশনের পুরো বেঞ্চ। সেখানেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয় । জানা গিয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন দুটি দফায় হবে । প্রথম দফা ২৩শে এপ্রিল এবং দ্বিতীয় দফা ২৯শে এপ্রিল । এবং নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ৪ ই মে ।
কমিশন ঘোষণা করেছে পশ্চিমবঙ্গের প্রথম দফার দিন ২৩শে এপ্রিল রাজ্যের ১৫২ টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে । আরে দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ২৯ শে এপ্রিল ১৪২ টি বিধানসভা কেন্দ্রে । নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে মে মাসের ৪ তারিখ । পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় এখনো পর্যন্ত যা হিসেব ৬ কোটি ৪৫ লক্ষ ৬১ হাজার ১৫২ জন ভোটার এখনো লিপিবদ্ধ আছেন। এরপরে সাপ্লিমেন্টারি তালিকায় যুক্ত হওয়া ভোটাররা নির্বাচনে ভোট দিতে পারবেন । পশ্চিমবঙ্গের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের জন্য নমিনেশন এর শেষ তারিখ প্রথম দফার ক্ষেত্রে ৬ই এপ্রিল এবং দ্বিতীয় দফার ক্ষেত্রে ৯ এপ্রিল। এপ্রিলের ৭ এবং ১০ তারিখে নমিনেশন পরীক্ষা করা হবে। আর নমিনেশন তুলে নেওয়ার প্রথম দফার প্রার্থীদের ক্ষেত্রে ৯ এপ্রিল এবং দ্বিতীয় দফার প্রার্থীদের ক্ষেত্রে ১৩ই এপ্রিল ।
পশ্চিমবঙ্গের প্রথম দফায় উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের জেলাগুলিতে ভোটগ্রহণ হবে এবং দ্বিতীয় দফায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে । নির্বাচনে হিংসা ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আটকাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন । ভোটারদের নিরাপত্তার জন্য কমিশন বাড়তি পর্যবেক্ষক নিয়োগ করবে । প্রতিটা বুথে কিছু সিসিটিভি ক্যামেরার নজরদারি থাকবে ।
