আজকের দিনেগ্রীন রুমবিশ্বভারত

দুবাইতে আটকে বলিউড নায়িকা সোনাল চৌহান, চাইলেন প্রধানমন্ত্রী মোদীর হস্তক্ষেপ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- বলিউডের বহু নায়ক নায়িকা দুবাইতে থাকেন । সেখানে অনেকেই নিজেদের সম্পত্তি কিনে রেখেছেন হলে নিয়মিত দুবাই যাতায়াত প্রায় লেগেই থাকে তাদের । বর্তমানে যুদ্ধ পরিস্থিতির কারণে আতঙ্ক ছড়িয়েছে সেখানে । বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছে। এই পরিস্থিতিতে সেখানে আটকে পড়েছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।

মার্কিন ইজরায়েল যৌথ সামরিক অভিযানে ইরানে ক্ষেপণাস্ত্র হামলার পরিস্থিতি প্রতিমুহূর্তে খারাপ হচ্ছে। ক্ষেপণাস্ত্র হামলা করা হচ্ছে । সমস্ত রকমের ফ্লাইট অবিলম্বে বন্ধ করে দেওয়া হয়েছে দুবাই বিমানবন্দরে। অন্যান্য যাত্রীদের সঙ্গে বলিউড অভিনেত্রী সোনাল চৌহান দুবাই বিমানবন্দরে আটকে পড়েন। সোশ্যাল মিডিয়ার পোস্টে নিজেই সে কথা সকলের সামনে তুলে ধরেন এই অভিনেত্রী । নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে তথ্য দিয়েছেন তিনি এবং ঘরে ফেরার জন্য চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ।
এক্স পোস্টে সোনাল চৌহান লিখেছেন ” মাননীয় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী জি, এই সংকট পূর্ণ পরিস্থিতিতে আমি দুবাইতে আটকে আছি, সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ভারতে আসার কোন স্পষ্ট উপায় নেই” । বলিউড অভিনেত্রীর এই পোষ্টে বিষয় পরিষ্কার তিনি ভারতে আসার জন্য প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন । বলিউডের এই অভিনেত্রী ছাড়া ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু দুবাইতে আটকে পড়েছেন ।

বেশ কয়েকটি হিন্দি ছবিতে কাজ করেছেন সোনাল চৌহান। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করে ধীরে ধীরে বলিউডে পা রাখেন তিনি । এখন দক্ষিণী ছবিতে কাজ করেন এই অভিনেত্রী । ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত “জান্নাত” ছবি দিয়ে সোনাল চৌহান বেশ পরিচিতি পেয়েছিলেন ।

ইরানের মাটিতে মার্কিন ও ইসরাইলের হামলার প্রতিশোধ হিসেবে দুবাইয়ের মাটিতে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে । সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবি ও দুবাইয়ের পাশাপাশি কাতারের দোহা এবং সৌদি আরবের রিয়াদে হামলা চালিয়েছে ইরান। বুর্জ খালিফা এলাকায় বিস্ফোরণের শব্দ শোনার পরে আতঙ্ক ছড়ায় । ইরানের পাল্টা হামলার কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানেই আটকে পড়েছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান সহ হাজার হাজার যাত্রী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *