ভোররাতে এনআরএস এর এমার্জেন্সিতে হামলা, কাজ বন্ধ রাখার হুঁশিয়ারি পিজিটিদের
কিউ ইন্ডিয়া বাংলা :- আবারো বিতর্কের কেন্দ্রে কলকাতার এক নামি সরকারি হাসপাতাল গতকাল সোমবার ভোররাতে ঘটে যাওয়া এই ঘটনায় ক্রুদ্ধ জুনিয়র ডাক্তাররা । করা পদক্ষেপের দাবিতে তারা কাজ বন্ধ রাখার হুশিয়ারি গিয়েছেন । হাসপাতাল কর্তৃপক্ষের যদিও দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে এবং জুনিয়র ডাক্তাররা তাকে আশ্বাস দিয়েছেন তারা কাজ চালিয়ে যাবেন।
ঠিক কি হয়েছিল এন আর এস এ ? সূত্রের খবর রবিবার রাত প্রায় আড়াইটা নাগাদ তিন বছরের এক শিশু কন্যাকে ইএনটি এমারজেন্সিতে আনা হয় । শিশুটি কয়েন গিলে ফেলেছিল । কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছিল জেনারেল এনেস্থেশিয়া করে ওই ফাইল বের করতে হতো কিন্তু তা করতে গেলে পেট খালি হওয়া জরুরী তাই এর জন্য ভোরবেলার আগে অস্ত্রপাচার সম্ভব নয় বলে জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ শিশুদের পরিবারকে। কিন্তু তারা নারাজ ছিলেন শিশুটির বাবা ডাক্তারের নিয়ম না মেনে তৎক্ষণাৎ অপারেশনের জন্য চাপ দিতে থাকেন। এই তর্কাতর্কি থেকে পরিস্থিতির কোন উত্তপ্ত হয়ে ওঠে।
কিছুক্ষণ পরে ওই শিশু কন্যার বাড়ির ছয় থেকে সাত জন মহিলা এবং ১৫ জন পুরুষ এমার্জেন্সি ওয়ার্ডে ঢুকে পড়েন। কর্তব্যরত চিকিৎসক নাচ ও গ্রুপ ডি কর্মীদের উদ্দেশ্যে তারা অস্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধর করার হুমকি দেন । এমনকি নিরাপত্তা রক্ষীদের জামাও ছিড়ে দেওয়া হয় বলে অভিযোগ । ঘটনাস্থলে পুলিশ পৌঁছালেও কোন হস্তক্ষেপ নাকি তারা করেনি বলে বক্তব্য ইএনটি বিভাগের পিজিটিদের।
দ্রুত এই ঘটনার যেন যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় বলে আবেদন জানিয়েছেন হাসপাতালে জুনিয়র ডাক্তার অর্থাৎ পিজিটিরা। এনআরএস এর সুপার মানবেন্দ্র সরকার জানান পিজিটেডের অভিযোগের ভিত্তিতে পুলিশে অভিযোগ জানানো হয়েছে এবং পুলিশি পদক্ষেপ হচ্ছে ।
