আজকের দিনেবাংলার আয়না

Accident-Bankura : ভয়াবহ পথদুর্ঘটনা বাঁকুড়ায়, পিকআপ ভ্যানের সাথে বাইকের সংঘর্ষে মৃত দুই…..

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা : ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর। গতকাল ৬ই ফেব্রুয়ারি শুক্রবার রাতে বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়কের ওপর জয়পুর থানার তাঁতিপুকুর এলাকায় টি দুর্ঘটনাটি ঘটে । পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম অভিজিৎ কর্মকার ও বাপন মিদ্যা ,দুজনের বাড়ি বাঁকুড়ার বিষ্ণুপুরে ।

প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, গতকাল ৬ ফেব্রুয়ারি রাতে জয়পুর থানার তাঁতিপুকুর এলাকায় আচমকা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি বাইকে । ধাক্কার ফলে দুই বাইক আরোহী রাস্তায় ছিটকে পড়ে । গুরুতর আহত অবস্থায় ওই দুজনকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করে।

ঘটনার খবর পেতেই বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ছুটে আসেন মৃতের পরিজনেরা। তারা রীতিমতো কান্নায় ভেঙে পড়েন তাদের বাড়ির ছেলের মৃত্যুতে ।
দুজন বাইক আরোহীর মৃত্যু হলেও পিকআপ ভ্যানের চালক ও খালাসী দুর্ঘটনায় জখম হয়েছেন । তাদেরকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে । বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *