আজকের দিনেতিলোত্তমা

নজরে তফসিলি ভোট, বিশেষ কর্মসূচি ঘোষণা অভিষেকের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলাঃ- এদিন অর্থাৎ সোমবার কলকাতার নজরুল মঞ্চে ছিল তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তফসিলি সংলাপ কর্মসূচী। সেখান থেকেই তৃণমূলের নতুন কর্মসূচির কথা জানিয়ে বিজেপিকে বিঁধলেন তিনি। পাশাপাশি দলীয় কর্মীদের বুঝিয়ে দিলেন নজরে তফসিলি জাতি, তফসিলি উপজাতি ভোট। দোলের পর নতুন কর্মসূচি তৃণমূলের। ৮৪টি তফসিলি জাতি, তফসিলি উপজাতি অধুষিত্য বিধানসভায় বিশেষ প্রচার চালাবে শাসকদল। দলের তরফে বিশেষ গাড়ির ব্যবস্থা করা হবে। সেই গাড়িতে ৩-৪জন থাকবেন। বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবেন তাঁরা। তারপরই নতুন কর্মসূচির কথা জানিয়ে বলেন, “বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে হবে, বিজেপিকে ভোট দেওয়া মানে খাল কেটে কুমির আনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার তাঁদের জন্য কী করেছে সেই তথ্য তুলে ধরতে হবে।” তবে কর্মী নেতাদের সতর্ক করে তাঁর বার্তা, আত্মতুষ্টিতে ভুগলে হবে না। বুথে ১০০ ভোটে জেতার কনফিডেন্স থাকলে সেটা ২০০ করার চেষ্টা করুন। বাড়ি বাড়ি যান। প্রচারের গাড়ি না এলে, অপেক্ষায় থাকার দরকার নেই। নিজে চলে যান।”

বিজেপি তফসিলি ও আদিবাসিদের উপর অত্যাচার করে, এই অভিযোগ তুলে ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট তুলে ধরে বলেন, “বিজেপিশাসিত রাজ্য উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশে তফসিলিদের উপর অত্যাচারের নিরিখে গোল্ড, সিলভার ও ব্রোঞ্চ পেয়েছে। এই বিজেপি বাবা সাহেব আম্বেদকর রচিত সংবিধান সংশোধন করে তফসিলিদের অধিকার কেড়ে নেবে।” অন্যদিকে, তৃণমূল সরকার তাঁদের উন্নতির জন্য লক্ষ্মীর ভাণ্ডার-সহ একাধিক প্রকল্প চালু করেছে। লক্ষ্মীর ভাণ্ডার পাঁচ বছরে ১০০০টাকা থেকে বেড়ে ১৭০০ টাকা হয়েছে সেই পরিসংখ্যান তুলে ধরেছেন। তিনি আরও বলেন, আগামিদিনে বিজেপিকে ৫০-এর নিচে নামাতে হবে। বাংলায় বিজেপিকে রুখে দেওয়া হলে কেন্দ্রে তাদের সরকার থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *