আজকের দিনেখেলাভারত

IPL-Cricket : বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আরসিবি কে হারালো লখনউ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- বৃষ্টি বিঘ্নিত ম্যাচে লখনউ এর বিপক্ষে হার হজম করল বেঙ্গালুরু । ব্যাটিংয়ে মিচেল মার্শ এবং বোলিংয়ে প্রিন্স যাদবের পারফরমেন্সের সৌজন্যে ঘরের মাঠে জয় পেল ঋষভ পান্থ এর দল। নয় রানের ব্যবধানে কোহলিদের হারালেন তারা ।

আজ আরসিবি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাটিং করতে নামে লখনউ । বৃষ্টির কারণে একাধিকবার খেলা বাধাপ্রাপ্ত হয়। লখনউ এর হয়ে ওপেন করতে নামেন মিচেল মার্শ এবং অশ্বিন কুলকার্নি। ২৪ বল খেলে ১৭ রান করে আউট হয়ে যান অশ্বিন। ৫৬ বলে ১১১ রান করেন মিচেল মার্শ। এবারের আইপিএলে এটি তার প্রথম শতরান ।২৩ বলে ৩৮ রান করেন নিকোলাস পুরান। অধিনায়ক ঋষভ ১০ বলে ৩২ রান করেন । ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৯ রান তোলে লখনউ সুপার জায়ান্ট। বৃষ্টির কারণে ম্যাচের ওভার কমানো হয়।

২১০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথম দুই ওভারের মধ্যে দুটি উইকেট হারিয়ে ফেলে বেঙ্গালুরু । জ্যাকব বেথেল মাত্র চার রান করে শামির বলে আউট হন। বিরাট কোহলিকে বোল্ড করেন প্রিন্স যাদব। এরপর দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যান দেবদত্ত পাল্লিকাল ও রজত পাতিদার । দুজনেই যথাক্রমে ৩৪ ও ৬১ রান করেন । চলতি আইপিএলে বেঙ্গালুরু অধিনায়ক রজতের এটি তৃতীয় অর্ধশতরান। এদিন আবার ব্যর্থ হন জিতেশ শর্মা । আজকে তার সংগ্রহ মাত্র এক রান । এরপর টিম ডেভিডের ব্যাট থেকে আসে ১৭ বলে ৪০ রানের দ্রুত ইনিংস । ডেভিড আউট হওয়ার পর বাকি ছিল ২১ বলে ৫২ রান । কিন্তু পরবর্তী দুই ব্যাটার ক্রুনাল পান্ডিয়া ও রোমারিও শেফার্ড সেই রান তুলতে ব্যর্থ হন । দুজনেই যথাক্রমে ২৮ এবং ২৩ রানে অপরাজিত থাকেন । মাত্র নয় রানে ম্যাচ হেরে যায় সঞ্জীব গোয়েঙ্কার দল। লখনউ এর হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন প্রিন্স যাদব । দুটি উইকেট পান বাংলার শাহবাজ আহমেদ। এদিন দীর্ঘদিন বাদে চোট সারিয়ে মায়াঙ্ক যাদব দলে ফিরলেও তিনি কোন উইকেট পাননি ।

এবারের আইপিএলে আজকের ম্যাচ নিয়ে তৃতীয় জয় অর্জন করলো লখনউ সুপার জায়ান্ট । তাদের পরবর্তী ম্যাচ আগামী ১০ই মে চেন্নাই সুপার কিংস এর বিপক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *