আজকের দিনেখেলাভারত

IPL-Cricket : গুজরাটের ঘরের মাঠে কী গর্জে উঠবে মুম্বাই ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- চলতি আইপিএলে এখনো পর্যন্ত মাত্র ১ টি ম্যাচে জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তারপর চারটি ম্যাচে পরপর হেরেছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। গুজরাট টাইটানস এর বিপক্ষে আজকে তাদের ঘুরে দাঁড়ানোর লড়াই ।

আইপিএল ২০২৬ এর প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এর বিরুদ্ধে মুম্বাই জয় পেয়েছিল তারপর পরপর চারটি ম্যাচে হারের সম্মুখীন হয়েছে তারা। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে মুম্বাইয়ের লাগাতার ব্যর্থতার কারণ ব্যাটিং ও বোলিং বিভাগের ধারাবাহিকতার অভাব । শুরুর দিকের ম্যাচগুলিতে ওপেনাররা রানের দেখা পেয়েছিলেন কিন্তু পরবর্তী ম্যাচ গুলিতে সেটা হয়নি। এছাড়া মিডিল অর্ডার চূড়ান্ত ফ্লপ। দলের অন্যতম প্রধান অস্ত্র তিলক বর্মা এখনো তো সেভাবে রানের দেখাই পাননি । গুজরাট টাইটানস প্রথমদিকে কিছু ম্যাচে হারলেও তারা জয়ের ছন্দে ফিরে এসেছে । তাদের বিরুদ্ধে আজকে জিততে গেলে মুম্বাই ইন্ডিয়ানসের ব্যাটিংকে আরো ধারাবাহিক হতে হবে । ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটারদের দায়িত্ব নিতে হবে । গত ম্যাচে চোটের কারনে দলের বাইরে ছিলেন রোহিত শর্মা তবে গুজরাটের বিপক্ষে মাঠে নামার আগে তাকে অনুশীলন করতে দেখা গেছে , তবে তিনি খেলবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয় । ম্যাচের আগে শেষ অনুশীলনে বোঝা যাবে ব্যাপারটা । মুম্বাইয়ের বোলিং বিভাগের পারফরমেন্স এবারের আইপিএলে এখনো পর্যন্ত হতশ্রী । দলের প্রধান বোলার জসপ্রিত বুমরা এখনো পর্যন্ত এবারের আইপিএল এ উইকেটের দেখা পাননি, যার কারণে সমস্যা বাড়ছে । বুমরা ফর্মে ফিরে গেলে তো কোন কথাই নেই বিপক্ষ ব্যাটিং লাইনআপ কে শেষ করে দিতে পারেন তার বোলিং এর মাধ্যমে । আজকের এই ম্যাচে দল তার থেকে তেমনি বোলিং স্পেল আশা করছে । সার্দুল ঠাকুর এবারের আইপিএলে মুম্বাইয়ের হয়ে এখনো পর্যন্ত ছটি উইকেট নিলেও তিনি অনেক রান খরচ করে ফেলছেন। বোলিং এর সমস্ত ভুল ত্রুটি শুধরে নিয়ে আজকের ম্যাচে মুম্বাইকে নামতে হবে, জয়ের লক্ষ্যে ।

অপরদিকে গুজরাট টাইটানসের কথা বলতে গেলে তারা এবারের আইপিএলে প্রথম দুটি ম্যাচ হারলেও শেষ তিনটি ম্যাচে একটানা জয় পেয়েছে। দিল্লি, লখনৌ এবং কলকাতাকে তারা হারিয়ে আজকে তারা মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ান্সের । দুর্দান্ত ছন্দে আছেন গুজরাট অধিনায়ক শুভমন গিল তিনি দলের সর্বোচ্চ রান অধিকারী ব্যাটার। একদম সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি । এছাড়া জস বাটলার, ওয়াশিংটন সুন্দর প্রতি ম্যাচে দলের ইনিংসে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন যা দলকে বড় রান করতে সাহায্য করছে। শুধুমাত্র সাই সুদর্শন এর ফর্মে ফেরা বাকি । মুম্বাইয়ের বিপক্ষে নামার আগে গুজরাটের ব্যাটিং নিয়ে বিশেষ কোনো চিন্তা নেই।

তাদের বোলিং বিভাগও ভালো পারফর্ম করছে । দলের অন্যতম ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণা বেগুনি টুপির দৌড়াও রয়েছেন তার উইকেট সংখ্যা এখনো পর্যন্ত ১১ । কাগিসো রাবাদা , মহম্মদ সিরাজ ও অশোক শর্মা বিগত ম্যাচ গুলিতে উইকেটের দেখা পেয়েছেন যা মুম্বাইয়ের বিপক্ষে নামার আগে দলকে বাড়তি আত্মবিশ্বাস এনে দেবে। বলতে গেলে গুজরাট দলগতভাবে শেষ তিনটি ম্যাচে জয় ছিনিয়ে এনেছে।

শেষ পাঁচ ম্যাচে এই দুই দলের মধ্যে চার বার জয় পেয়েছে গুজরাট টাইটানস আর একবার জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স । আজকের এই হয়েছে কারা জয় পায় ? সেদিকে নজর থাকবে সকলের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *