আইপিএলের মাঝেই ধোনিকে নিয়ে জটিলতা, কবে মাঠে নামবেন মাহি ?
কিউ ইন্ডিয়া বাংলা :- আইপিএল ২০২৬ শুরুর আগে জানা গিয়েছিল দু সপ্তাহের জন্য টুর্নামেন্টটাকে ছিঁটকে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি । ফিটনেস সংক্রান্ত সমস্যার কারণে প্রথমদিকের কয়েকটি ম্যাচ তিনি খেলতে পারবেন না বলে জানানো হয়েছিল। বর্তমানে চেন্নাই সুপার কিংস আইপিএল পয়েন্ট তালিকার সবার নিচে রয়েছে । এরই মধ্যে মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতি দলের জন্য চিন্তা বাড়িয়েছে । ৪৪ বছর বয়স অতিক্রম করা মহেন্দ্র সিং ধোনি এখনো ম্যাচ ফিট নন । গোটা টুর্নামেন্টে তার অংশগ্রহণ ঘিরে হঠাৎই অনিশ্চয়তা তৈরি হয়েছে।
প্রসঙ্গত চেন্নাই সুপার কিংস এর পরবর্তী ম্যাচ আগামী ১১ এপ্রিল দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে । তবে প্রাক্তন ভারত অধিনায়ক এমএসডির শরীরের যা অবস্থা এই মুহূর্তে মাঠে নামা তার পক্ষে প্রচন্ড কঠিন। ফিটনেস থেকে অনেকটাই দূরে রয়েছেন চেন্নাইকে পাঁচবার আইপিএল জেতানো মাহি। কাফ মাসলের চোট তিনি সারিয়ে উঠেছেন তবে এখনো পর্যন্ত রিহ্যাবে রয়েছেন তিনি যার কারণে তার মাঠে ফেরার দিন আরো পিছিয়ে যাবে। ১১ ই এপ্রিলের পর ১৪ এপ্রিল চিপকের কলকাতা নাইট রাইডার্স এর বিরুদ্ধে খেলতে নামবে ঋতুরাজের দল। সেই ম্যাচেও হয়তো ধোনি খেলতে পারবেন না। দলের সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন ” মহেন্দ্র সিং ধোনি রিহ্যাব সারছেন। আরো কিছুটা সময় লাগবে। ঠিক কবে মাঠে ফিরবে ধোনি, বা কতদিনে পুরো ফিট হয়ে উঠবে ও তা বলা এখনো সম্ভব নয়”।
চেন্নাই শিবিরের খবর দলের ফিজিওর সঙ্গে আলোচনা করে রিহ্যাব সারছেন ক্যাপ্টেন কুল। এমনকি নেটে মাঝেসাজে ব্যাটিংও করছেন তবে তিনি পুরোপুরি ফিট নন । মাহির বয়স ৪৪ ছাড়িয়েছে সেই কারণে ফিটনেসে তার প্রভাব পড়েছে। এই মুহূর্তে চেন্নাই সুপার কিংসের পরিস্থিতি খুবই জটিল । চেন্নাই ভক্তরা তাদের প্রিয় ধোনির মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন।
