মালদার হয়ে খেলা ছেলে কাপালো আইপিএলের মঞ্চ, গতকাল রাজস্থান রয়্যালসের হয়ে হলো অভিষেক
কিউ ইন্ডিয়া বাংলা :- গতকাল রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে অভিষেক হয়ে গেল ব্রিজেশ শর্মার । চেন্নাইয়ের বিরুদ্ধে তিনি একটি উইকেটও পেয়েছিলেন । আইপিএল খেলা প্রতিটি তরুণ ক্রিকেটারের স্বপ্ন । সেই স্বপ্ন সফল হল মালদার হয়ে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি নিয়ে খেলে যাওয়া ব্রিজেশ শর্মার। এটি তার এবং তার পরিবারের জন্য গর্বের মুহূর্ত ।
প্রসঙ্গত জম্মু ও কাশ্মীরের এই ফাস্ট বোলারকে রাজস্থান আইপিএল ২০২৬ এর নিলামে ৩০ লক্ষ টাকার বেস্ট প্রাইসে কিনেছিল। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো ব্রিজেশ শর্মা সিনিয়র পর্যায়ের ক্রিকেটে কোনদিন খেলেনি । গত বছর হয়ে যাওয়া বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে তিনি সর্বপ্রথম নজরে আসেন। ডান হাতি মিডিয়াম পেসার ব্রিজেশ মালদার হয়ে খেলে ওই টুর্নামেন্টে সাত ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন । তারপর রাজস্থান রয়্যালস আইপিএল খেলার জন্য তাকে চুক্তিবদ্ধ করে।
ব্রিজেশ জম্মু-কাশ্মীরের ডান্ডিয়াল অঞ্চলের বাসিন্দা । তার বাবা একজন শ্রমিক ক্রিকেট খেলতে গিয়ে তাকে বড় ধরনের আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। জম্মু-কাশ্মীরের হয়ে অনূর্ধ্ব ১৯ এবং অনূর্ধ্ব ২৫ তরে তিনি খেলেছেন । পরবর্তীতে খেলার মাঠ বাড়ানোর জন্য দিল্লিতে ইউনিক স্পোর্টস ক্লাবের দীপক পুনিয়ার তত্ত্বাবধানে তিনি প্রশিক্ষণ নেন।
আইপিএলের নিলামে রাজস্থান রয়্যালসে নির্বাচিত হওয়ার পর ব্রিজেশ বলেন ” আমি বর্তমানে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব করছি । আমি এখন উধমপুরে আছি । আমার যাত্রায় অনেক ওঠা পড়ে এসেছে । আমি জম্মুর রাজ্য দলের জন্য খেলেছি তারপর আমাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। গত দুই বছর দিল্লির ইউনিক স্পোর্টস ক্লাবে দীপক পুনিয়ার নির্দেশনায় আমি অনেক কিছু শিখেছি ” । গতকাল চেন্নাই এর বিরুদ্ধে ব্রিজেশ একটি উইকেটও পান এবং তার দল জয়লাভ করে ।
