মাটির উনুনে ফুটছে মিড ডে মিলের খিচুড়ি,LPG সঙ্কটে কাঠ-কয়লার স্মৃতি ফিরলো
কিউ ইন্ডিয়া বাংলা :- মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে রান্নার গ্যাস সরবরাহ কিছুটা থমকে গেছে । যার প্রভাব পড়েছে একাধিক প্রাথমিক বিদ্যালয়ে। খাস কলকাতায় বিকল্প পদ্ধতি দেখালো একটি কমিউনিটি কিচেন । কাঠ কয়লা দিয়ে মাটির উনুনে তৈরি হচ্ছে মিড ডে মিল। খাস কলকাতার বুকে কসবা এলাকায় তৈরি হচ্ছে এই রান্না ।
স্থানীয় সূত্রের খবর, নারকেল পাতা, কাঠ কয়লা ব্যবহার করে তৈরি হচ্ছে পড়ুয়াদের মিড ডে মিল । এটো মাটি দিয়ে তৈরি ফুটতে দেখা গেল খিচুড়ি । উনুনে আগুন ধরাতে গিয়ে রীতিমত নাকানচোবানি খেতে হল রাধুনীদের। কসবার এই কমিউনিটি কিচেনে প্রতিদিন প্রায় আড়াই হাজার পড়ুয়ার জন্য রান্না হয়। এই কিচেনের সঙ্গে যুক্ত এক ব্যক্তির দাবি মাসের ২৫ টি করে গ্যাস লাগে এখানে। বর্তমান পরিস্থিতিতে বাণিজ্যিক গ্যাস সেই ভাবে পাওয়া যাচ্ছে না। তাই সেই কারণে বাধ্য হয়ে উনুনে রান্না করতে হচ্ছে। গ্যাসের সংকট তৈরি হলেও বাচ্চাদের খাবার বন্ধ করিনি ।
দেশে গ্যাসের সংকট নেই বারবার দাবি করে আসছে কেন্দ্র। এই আবহের মধ্যে উনুনে রান্নার চিত্র উঠে গেল। কমিউনিটি কিচেনের কর্ণধারের দাবি চেষ্টা করেও গ্যাস বুকিং করতে পারেননি তিনি। তাই বাধ্য হয়ে কাঠ কয়লার পথ বেছে নিতে হয়েছে।
