আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

তৃণমূলের ১১ প্রার্থী ভোটার তালিকায় এখনো বিচারাধীন ,হাই কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি তৃণমূলের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- রাজ্যের শাসকদলের কাছে এখন অন্যতম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ১১ জন প্রার্থীর নাম ‘বিবেচনাধীন’ তালিকায় থেকে যাওয়া এবং শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তার নিষ্পত্তি না-হওয়া। নির্বাচনের বাকি প্রায় ১ মাস । সেই কারণে ঘটনায় দ্রুত পদক্ষেপের আরজি জানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।

সূত্রের খবর, কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতিকে ইমেলে পাঠানো তিন পাতার চিঠি লিখেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। চিঠির সঙ্গে ১১টি বিধানসভা কেন্দ্রের কোথায় কাকে প্রার্থী করা হয়েছে, তাঁদের এপিক নম্বর-সহ পৃথক একটি তালিকাও যুক্ত করে দেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর, মালদহের মোথাবাড়ি, মুর্শিদাবাদের সমশেরগঞ্জ, লালগোলা, নওদা, কলকাতার শ্যামপুকুর, হুগলির চণ্ডীতলা, উত্তরপাড়া, উত্তর ২৪ পরগনার দেগঙ্গা এবং বীরভূমের হাসন। তালিকায় রয়েছে এক মন্ত্রীর নাম । তিনি শশী পাঁজা। শ্যামপুকুরে তৃণমূলের প্রার্থী হিসাবে এ বারও লড়ছেন তিনি। ১১ টির মধ্যে ৬ টি কেন্দ্রে ভোটগ্রহণ প্রথম দফায় এবং বাকি ৫টি কেন্দ্রে দ্বিতীয় দফায়। প্রথম দফার ভোটের জন্য মনোনয়ন পেশের শেষ দিন ৬ এপ্রিল। দ্বিতীয় দফার ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়া যাবে ৯ এপ্রিল পর্যন্ত। যে হেতু সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতিই ‘বিবেচনাধীন’ তালিকা নিষ্পত্তির কাজের তত্ত্বাবধান করছেন, তাই তাঁকেই চিঠিটি লিখেছে তৃণমূল।

ভোটার তালিকায় বিবেচনাধীন থাকলে মনোনয়নে সমস্যা হতে পারে । এমনকি প্রার্থীপদ বাতিল হওয়ার আশঙ্কা থাকে । সেকারণে তৃণমূলের তৎপরতা । এবার হাইকোর্ট কি উত্তর দেয় ? সেটাই দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *