রদ বদল অব্যাহত , এবার ৭৩ জন রিটার্নিং অফিসার কে বদলি করলো কমিশন
কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যে বিধানসভা পিছু একজন করে রিটানিং অফিসার রয়েছেন । ২৯৪ টি বিধানসভায় রিটার্নিং অফিসারের সংখ্যা ২৯৪। ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরপর প্রশাসনিক স্তরে একাধিক রদবদল করেছে নির্বাচন কমিশন। মুখ্য সচিব ,স্বরাষ্ট্র সচিব, ডিজি, এডিজি, কলকাতা পুলিশের সিপিকে আগে বদলি করা হয়েছিল। সেই তালিকায় যোগ হলো রিটার্নিং অফিসার দের নাম । গতকাল ২৩শে মার্চ সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করে ৭৩ জন রিটার্নিং অফিসার বদলি করে দিল কমিশন । এই তালিকার মধ্যে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী নির্বাচনী কেন্দ্র ভবানীপুরেরও নাম।
রাজ্যে প্রতিটি বিধানসভা কিছু একজন করে রিটার্নিং অফিসার থাকেন । তাদের মধ্যে ৭৩ জনকে বদলি করা হলো । আজ মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে রিটার্নিং অফিসারদের রিপোর্ট করতে বলা হয়েছে । এরপর বুধবার থেকে তাদের ট্রেনিং শুরু হবে বলে জানানো হয়েছে কমিশনের বিজ্ঞপ্তিতে।
বিগত ১৫ই মার্চ ভোট ঘোষণার পরেই রাজ্যের তৎকালীন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনাকে বদলি করে দিয়েছিল কমিশন। সেই জায়গায় দায়িত্ব পেয়েছেন যথাক্রমে দুষ্মন্ত নারীাওয়ালা এবং সংঘমিত্রা ঘোষ । রাজ্যের বিজি, পীযূষ পাণ্ডের জায়গায় সিদ্ধিনাথ গুপ্তাকে দায়িত্ব দিয়েছিল কমিশন। এবং কলকাতা পুলিশের কমিশনার সুপ্রতিম সরকারের জায়গায় আনা হয়েছিল অজয় কুমার নন্দাকে। এছাড়াও একাধিক জেলার জেলাশাসককে ১৮ই মার্চ বদলি করে দিয়েছিল কমিশন।
