বুকিং করার আড়াই দিনের মধ্যে মিলবে গ্যাস সিলিন্ডার: কেন্দ্র
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- ইরানের সঙ্গে ইজরায়েল ও আমেরিকার যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য উত্তপ্ত । বন্ধ রয়েছে বহু গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালী । দেশজুড়ে এলপিজি গ্যাসের সংকট দেখা দিয়েছে । এই পরিস্থিতিতে কেন্দ্র গৃহস্থালির গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এলপিজি গ্যাস সম্পর্কে দেশবাসীকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্র । বুকিং করার আড়াই দিন পর পাওয়া যাবে গ্যাস সিলিন্ডার বিবৃতি দিয়ে জানালো কেন্দ্র ।
এই আবহে কেন্দ্রীয় সরকারের তেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই ৷ দেশের রান্নার গ্যাসের জোগান রয়েছে পর্যাপ্ত পরিমাণে ৷ সরকার ২৫ শতাংশ জোগান বাড়ানোর উদ্যোগ নিয়েছে ৷ তেল মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, রান্নার গ্যাসের মতো অপরিশোধিত তেলেরও জোগান রয়েছে ৷ হরমুজ প্রণালী ছাড়া অন্যত্র থেকে জ্বালানি রফতানি করছে কেন্দ্রীয় সরকার ৷ বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রে সমস্যা হলেও গৃহস্থালির গ্যাসের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না ।বর্তমান পরিস্থিতিতে গ্রাহকদের কাছে নানা রকম বিভ্রান্তিকর তথ্য পৌঁছাচ্ছে প্রতিনিয়ত ৷ ভুল তথ্যের কারণে সিলিন্ডার বুক করতে তাঁরা অকারণে তাড়াহুড়ো করছেন ৷ সরকারের তরফে আশ্বাস, আতঙ্কিত হওয়ার মতো কোনও পরিস্থিতি তৈরি হয়নি ৷ বুকিং করার আড়াই দিনের মধ্য়েই সিলিন্ডার মিলবে ৷ পাশাপাশি কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে এই অবস্থার সুযোগ নিয়ে কেউ যাতে কালোাজারি করতে না পারে তা সংশ্লিষ্ট রাজ্য সরকারকে দেখতে হবে ।
মধ্যপ্রাচ্যের সংঘাতে গত কয়েকদিন ধরেই টান পড়ছে জ্বালানির উপর ৷ কেন্দ্রীয় সরকারও জানিয়েছে,সিঙ্গল সিলিন্ডারের ক্ষেত্রে এখন খেকে ২১ নয় ২৫ দিনের ব্যবধানে বুক করতে হবে গ্যাস ৷ ডাবল সিলিন্ডারের জন্য সময় লাগবে ৩০ দিন ৷ এবার বুকিং করে গ্যাস পাওয়ার ব্যাপারে আশ্বস্ত করল কেন্দ্রীয় সরকার ৷ জানানো হল সাধারণ নিয়ম অনুযায়ী বুকিং করার অড়াই দিনের মধ্যেই বাড়িতে আসবে গ্যাস।
