আজকের দিনেখেলাবাংলার আয়নাভারত

এফসি গোয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র ইস্টবেঙ্গলের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- জয়ের সারণিতে ফিরতে ব্যর্থ হল ইস্টবেঙ্গল । এফসি গোয়ার কাছে আটকে গেল লাল হলুদ শিবির । গোলশূন্য ড্র করল অস্কার ব্রুজোর ছেলেরা ।প্রথম দুই ম্যাচে জয় দিয়ে দুর্দান্ত শুরু করেছিল ইস্টবেঙ্গল। তৃতীয় ম্যাচেই পদস্খলন শুরু হয়েছিল লাল-হলুদ ব্রিগেডের। এবার সেই ধারা বজায় রেখে ড্র করল ইস্টবেঙ্গল ।

একাধিকবার গোলের সুযোগ তৈরি করেও গোলে বল জড়াতে ব্যর্থ ইস্টবেঙ্গল । প্রথমার্ধ থেকেই ম্যাচ ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। ম্যাচের সপ্তম মিনিটেই লাল-হলুদের বক্সে ঢুকে পড়েছিলেন ঈশান পণ্ডিতা, তবে আনোয়ার আলির ট্যাকেলে বিপদ কেটে যায়। কয়েক মিনিট পর আবার আকাশ সাঙ্গওয়ানের ক্রসও ক্লিয়ার করেন সেই আনোয়ার। ইউসেফ এজেজারি প্রথম দুই ম্যাচে চার গোল করেছিলেন। কিন্তু জামশেদপুর ম্যাচ থেকে তিনিও নিষ্প্রভ। আজকেও সহজ গোলের সুযোগ নষ্ট করলেন তিনি।
প্রথমার্ধে গোলশূন্য থাকার পর লাল হলুদ দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ইস্টবেঙ্গল। আক্রমণের ঝাঁঝ ক্রমশ বাড়াতে থাকে তারা । পুরো ডিফেন্সে চলে যায় গোয়া। তাদের একটাই লক্ষ্য ছিল, কোনওরকমে লাল হলুদকে আটকানো। সেটা করতে তারা সফল। তবে ইস্টবেঙ্গল গোলের চেষ্টা করেছিল। ৭২ মিনিটে সেইরকমই একটা চেষ্টা করেন রশিদ। বক্সের বাঁ দিক থেকে কাটিয়ে কাটব্যাক করে দারুণ বল বাড়ান পিভি বিষ্ণু। বল যায় রশিদের কাছে। তিনি বলটা পেয়ে গোল লক্ষ্য করে শট নিলেও তা বিপক্ষের গায়ে লেগে বেরিয়ে যায়। এর পর গোয়া কামব্যাক করে। বলা ভালো গোয়ার দুই পরিবর্ত প্লেয়ার কামব্যাক করায়। রাবিহ ডান দিক থেকে উঠে বল বাড়ান রেনিয়ারকে। তিনি প্রভসুখন সিং গিলকে টপকে শট নিলেও বল পোস্টের উপর দিয়ে বেরিয়ে যায়। গোটা ম্যাচে দুই দল গোলমুখ খুলতে ব্যার্থ হয় ।

এদিনের ড্র এর ফলে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে থেকে গেল অস্কার ব্রুজোর দল। ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ ১৪ ই মার্চ কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *