আজকের দিনেখেলাবিশ্ব

Cricket-T20 : বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ড, বড় মঞ্চে আবার হতাশ করলো দক্ষিণ আফ্রিকা !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে চলে গেল নিউজিল্যান্ড। ক্রিকেটের নন্দনকানন ইডেনে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে অসহায় ভাবে আত্মসমর্পণ করল প্রোটিয়া ব্রিগেড। কিউই ওপেনার ফিন অ্যালেন একাই হারিয়ে দিলেন মার্করামদের। মাত্র ৩৩ বলে অপরাজিত সেঞ্চুরি করেন এই ওপেনার।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভাবে ১৬৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা । আট উইকেট হারিয়ে ফেলে তারা । দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন অলরাউন্ডার মার্কো জানসেন । বাকিদের মধ্যে টিস্টান স্টাবস ২৯ , ডিওয়ার্ল্ড ব্রেভিস ৩৪ রান করেন । কিউইদের হয়ে ম্যাট হেনরি, কল ম্যাকেনজি ও রাচীন রবীন্দ্র দুটি করে উইকেট নেন ।

দক্ষিণ আফ্রিকার রান তাড়া করতে নেমে কিউয়িরা ১২.৫ ওভারে এক উইকেট হারিয়ে ১৭৩ রান করে ম্যাচ জিতে নেয়। ৪৩ বল বাকি থাকতে নিউজিল্যান্ড হাসতে হাসতে ফাইনালে পৌঁছে গেল।চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে সাতটা ম্যাচ অপরাজিত থেকে সেমিফাইনাল খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা।কিন্তু বরাবরের মতো চোকার্স তকমা এবারেও ধরে রাখলেন প্রোটিয়ারা । ফিন অ্যালেন ও টিম সেইফার্ট দুই জন মিলেই দক্ষিণ আফ্রিকার অশ্বমেধের ঘোড়া রুখে দিলেন।

এই জয়ের মাধ্যমে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল নিউজিল্যান্ড। এর আগে ২০২১ সালে তারা ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়। এবার সেই আক্ষেপ ঘোচানোর সুবর্ণ সুযোগ মিচেল স্যান্টনারের দলের সামনে। আগামী ৮ ই মার্চ রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে কিউইদের প্রতিপক্ষ কে হবে তা জানা যাবে আগামীকাল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *