আজকের দিনেতিলোত্তমা

পার্ক স্ট্রিটে ভেঙ্গে পড়ল বাড়ির একাংশ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলাঃ- দোলের দিন সকালেই পার্ক স্ট্রিটে ভেঙ্গে পড়ল ১৫০ বছরের পুরনো জরাজীর্ণ বাড়ির একাংশ। এর ফলে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে। তবে সেই সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পার্কস্ট্রিট থানার বিশাল পুলিশবাহিনী। ঘটনায় স্থানীয় মানুষজন রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন।

বাড়িটি অন্তত ১৫০ বছরের পুরানো। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় একটা অংশ একেবারে জরাজীর্ণ হয়ে পড়েছিল। পাশাপশি দাবি, গত ২৭ তারিখ কলকাতায় ভূমিকম্প হয়ে যাওয়ার পরেই বাড়ির কাঠামো দুর্বল হয়ে গিয়েছিল। তার জেরেই এদিন সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটির একাংশ। শহরে এমন বাড়ি ভেঙে পড়ার ঘটনা নতুন নয়। বারবার এই ধরনের ঘটনা ঘটায় সতর্কতার অভাব নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও এই বিষয়ে একাধিক সময়ে সচেতনতামূলক প্রচার চালিয়েছে কলকাতা পুরসভা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *