নেশা করেই স্কুলে এলেন প্রধান শিক্ষক
কিউ ইন্ডিয়া বাংলা :- মদ্যপ অবস্থায় প্রায়শই বিদ্যালয়ে ঢোকেন প্রধান শিক্ষক । দীর্ঘদিন ধরে এই চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছিল বোলপুরের একটি প্রাথমিক বিদ্যালয় থেকে। গতকাল শুক্রবার ২৭ শে ফেব্রুয়ারি এই ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের অভিভাবক এবং স্থানীয় এলাকাবাসী ।
স্থানীয় সূত্রের খবর, গতকাল শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি ১২:২০ মিনিট নাগাদ একই ঘটনা ঘটে । মদ্যপ অবস্থায় বিদ্যালয় প্রবেশ করেন প্রধান শিক্ষক । ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা দাবি করেন তার মুখ থেকে স্পষ্ট মদের গন্ধ বেরোচ্ছিল । অভিভাবকদের সঙ্গে কথা বলতে গিয়ে তার মুখ থেকে অসংলগ্ন কথাবার্তা বেরোয়। কখনো বলছেন তার বাড়ি বোলপুর আর কখনো বলছেন বিহারে তে । নিজের ঠিকানা ঠিকমতো বলতে না পারায় হাসির রোল উঠেছে স্কুল চত্বর জুরে । প্রধান শিক্ষককে স্কুলের তালা খুলতে বাধা দেন অভিভাবকরা। এখানেই শেষ নয়, ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতিদিন স্কুলে দেরি করে আসার অভিযোগ উঠেছে। সকাল ১০ টা থেকে স্কুল চালু হওয়ার সময় হলেও শিক্ষক প্রায় দিন বারোটার পর বিদ্যালয় আসেন । নিত্যদিনই দু’ঘণ্টারও বেশি সময় রোদে ঠাঁয় দাঁড়িয়ে থাকতে হয় ছাত্র-ছাত্রীদের । ঘটনার দিন অভিভাবকরা শিক্ষককে ঘিরে ধরলে শিক্ষার দাবি করেন তিনি মদ খান না । কিন্তু তার কথাবার্তা জড়িয়ে যাওয়ায় হাসির পরিবেশ সৃষ্টি হয় বিদ্যালয় চত্বরে । এলাকাবাসীরা চত্বরে মদের বোতল পড়ে থাকতে দেখেছেন বলে সংবাদমাধ্যমের সামনে দাবি করেন ।ঘটনা প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়ক বলেন ” এই ঘটনা কোনভাবেই বাঞ্ছনীয় নয় । বিদ্যালয় চত্বরে এই ঘটনা আমরা মানবো না । বিষয়টি নিয়ে আমি এসআই কে বলেছি সোমবার গ্রামবাসী এবং ওখানকার সমস্ত শিক্ষকদের নিয়ে হেয়ারিং ডাকতে । সেখানেই এই বিষয় সম্পর্কে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে” ।
অভিভাবক ও এলাকাবাসীদের দাবি ওই প্রধান শিক্ষককে অবিলম্বে স্কুল থেকে বদলি করতে হবে । নয়তো স্কুল চত্বরে ভবিষ্যতে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
