আজকের দিনেবাংলার আয়নাভারতরাজনীতি

ষাটের বেশি দেশের সঙ্গে সংসদীয় বন্ধুত্বে ভারত, প্রতিনিধি দলে থাকছেন অভিষেক !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- ৬০টিরও বেশি দেশের সঙ্গে সংসদীয় বন্ধুত্ব গোষ্ঠী গঠন করছে ভারত । প্রধান দায়িত্বে রয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা । খবর পাওয়া যাচ্ছে এই প্রতিনিধি দলে থাকছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

সূত্রের খবর ওম বিড়লা ৬০ টির বেশি দেশের সঙ্গে সংসদীয় বন্ধুত্ব গোষ্ঠী গঠন করছেন । মূলত উদ্যোগটির মাধ্যমে মহাদেশ জুড়ে আইন প্রণয়ন মূলক আলোচনা আরো গভীর এবং কাঠামোগত সহযোগিতা জোরদার করা সচেতন প্রচেষ্টাকে প্রতিফলিত করবে বলে মনে করা হচ্ছে । ভারতের সংসদীয় বন্ধুত্ব গোষ্ঠী গঠন করার তালিকার মধ্যে শ্রীলংকা, জার্মানি, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, রাশিয়া, দক্ষিণ কোরিয়া , মার্কিন যুক্তরাষ্ট্র , জাপান , ফ্রান্স, ইতালি, ব্রাজিল, অস্ট্রেলিয়া ছাড়া আরো অনেক দেশ রয়েছে । ঐতিহ্যবাহী কূটনীতিকে আরো দৃঢ় এবং অর্থপূর্ণ আইন প্রণয়নের মাধ্যমে পরিপূরক করা এই বন্ধুত্ব গোষ্ঠী গড়ে তোলার নেপথ্য কারণ। নিয়মিত মতবিনিময়, অধ্যয়ন পরিদর্শন, নীতিগত সংলাপ বিনিময় এবং মিথস্ক্রিয়ার মাধ্যমে বন্ধুত্ব গোষ্ঠীগুলি সংসদীয় পদ্ধতির বাইরেও সহযোগিতাকে সহজতর করবে ।দেশের বিভিন্ন রাজনৈতিক দলের এই প্রতিনিধিদের নিয়ে এই দল তৈরি হবে । এই দলের অংশ হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, ইতিমধ্যেই এই বিষয়ে সংসদের সচিবালয় থেকে বার্তা দেওয়া হয়েছে। অপারেশন সিঁদুর এর পরবর্তী সময়ে থেকে অন্য দেশের সঙ্গে এই ধরনের সম্পর্ক শুরু হয়েছিল। তারই রেশ ধরে এই কর্মসূচির সূচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *