আজকের দিনেখেলাভারত

Cricket : একবার অর্শদীপ, একবার মহম্মদ সিরাজ এর জার্সি পড়লেন অভিষেক শর্মা । কারণ টা কী ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- সময়টা খারাপ যাচ্ছে অভিষেক শর্মার। ব্যাট হাতে রানের খাতা একদম খুলতে পারছেন না টি টোয়েন্টি র‍্যাঙ্কিং এর নম্বর ওয়ান ব্যাটার। শেষ ৭ টি টোয়েন্টি ম্যাচের পাঁচটিতে শূন্য রানে আউট হয়েছেন তিনি। আজ ১৮ ই ফেব্রুয়ারি গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শূন্য রানে ফিরলেন তিনি।

কী হচ্ছে ভারতীয় ওপেনারের সাথে ? খেলাতেও কি মন নেই অভিষেক শর্মার? ভারত-নেদারল্যান্ডস ম্যাচ শুরুর আগেই উঠে গেল প্রশ্ন। জাতীয় সঙ্গীতের সময় তাঁকে দেখা গেল অর্শদীপ সিংয়ের জার্সি পরে। পরে আবার ব্যাট করতে নামলেন মহম্মদ সিরাজের জার্সি পরে ।

খেলা শুরুর আগে অভিষেকের গায়ে একাধিক সতীর্থের জার্সি দেখে তৈরি হয় জল্পনা। ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন তৈরি হয়। অভিষেকের জার্সি কোথায় গেল? অভিষেক ২২ গজে গিয়ে ব্যাটিংয়ের গার্ড নিতে নিতেই জানা গেল কারণ। ধারাভাষ্য দেওয়ার মাঝে সুনীল গাভাস্কর জানালেন, জার্সির ব্যাগটি ভুল করে হোটেলে ফেলে এসেছেন অভিষেক। তাই সতীর্থ খেলোয়াড়দের জার্সি পরে মাঠে নেমেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *