আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কিউ ইন্ডিয়া বাংলা :- সম্প্রতি চেক বাউন্স মামলায় গ্রেপ্তার হয়েছিলেন বিখ্যাত অভিনেতা রাজপাল যাদব । এবার এই ধরনেরই আইনি জটিলতার মুখে অভিনেত্রী আমিশা প্যাটেল । তার বিরুদ্ধেও জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা । তাহলে কি তাকেও জেলে যেতে হবে ? আসল ঘটনাটি কি ?
সূত্রের খবর, ২০১৭ সালের ১৬ই নভেম্বর উত্তর প্রদেশের একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করার জন্য বলিউড অভিনেত্রী আমিশাকে সাড়ে ১৪ লক্ষ টাকা অগ্রিম হিসাবে দেওয়া হয়েছিল। শুধু অগ্রিম দেওয়া নয়, তার থাকার জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ একটি আভিজাত হোটেলে থাকারও ব্যবস্থা করেছিল। কিন্তু অনুষ্ঠানের দিন সেখানে উপস্থিত হননি অভিনেত্রী আমিশা ।
ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার অন্যতম কর্তা পবন বর্মার দাবি আলোচনার মাধ্যমে আমিশা প্যাটেল পুরো টাকা ফেরত দেবেন বলে জানিয়েছিলেন। কিন্তু নয় বছর কেটে যাওয়ার পরেও সেই প্রতিশ্রুতি রাখেননি অভিনেত্রী । এবং সেই কারণেই তিনি অভিযোগ দায়ের করেছেন এবং তার অভিযোগের ভিত্তিতে আদালত অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সামাজিক মাধ্যমে আমিশা প্যাটেল দাবী করেন ” এটা বহু পুরানো ঘটনা । অনেক আগেই এই ঘটনার মীমাংসা হয়ে গিয়েছিল এবং ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে অনুষ্ঠানের অগ্রিম টাকা ফেরত দেওয়া হয়েছিল । শুধুমাত্র অপপ্রচারের জন্য এখন তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে । তার আইনজীবীর মাধ্যমে ওই ইভেন্ট অর্গানাইজার এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনতে চলেছেন ” ।
সম্প্রতি ২০১০ সালের একটি চেক বাউন্স মামলায় বলিউডের বিখ্যাত কমেডি অভিনেতা রাজপাল যাদব কে আত্মসমর্পণ করতে হয়েছিল তিহার জেলে । ন’কোটি টাকা ঋণ নিয়ে পুরোটা শোধ করতে না পারায় তাকে জেলে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিল আদালত । গতকাল ১৬ ই ফেব্রুয়ারি সত্য সাপেক্ষে তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর হয় । বর্তমানে তিনি জেলের বাইরে আছেন।
তাহলে কি রাজপাল যাদবের পর বলিউডের আরেক নামজাদা ব্যক্তিত্ব জেলের ভিতর ঢুকতে চলেছেন ? আমিশা প্যাটেলের এই ঘটনা কোন দিকে মোড় নয় সেদিকে নজর সকলের ।
