১লা ফেব্রুয়ারি থেকে তামাকজাত দ্রব্য, এলপিজি গ্যাসের দামের কী পরিবর্তন হচ্ছে
কিউ ইন্ডিয়া বাংলা:- আগামী ১লা ফেব্রুয়ারি রবিবার সংসদে পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট । এই বাজেটে বেশ কিছু জিনিসের দাম কমতে পারে যা স্বস্তি দেবে আমজনতাকে । এলপিজি গ্যাসের দাম থেকে শুরু করে সিগারেটের দাম, ফ্যাশ ট্যাগ এর নিয়মে আসছে বড়সড় বদল। আর এগুলি সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে । তাই ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কোন কোন নিয়মে পরিবর্তন আসছে তা জেনে নেওয়া সবথেকে জরুরি।
প্রতি মাসের প্রথম দিনেই এলপিজি সিলিন্ডারের দাম পুনঃনির্ধারণ করে তেল বিপণন সংস্থা। সেই মতো ফেব্রুয়ারি মাসের ১ তারিখেও এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়তে পারে বা কমতে পারে। আর সবথেকে বড় ব্যাপার, এই দিন কেন্দ্রীয় বাজেট রয়েছে। যার ফলে গ্যাসের দামে বড়সড় প্রভাব পড়তে পারে। অনেকেই মনে করছে, এদিন হয়তো গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম অনেকটাই কমার সম্ভাবনা রয়েছে, এটা যদি হয় সাধারণ মানুষ অনেকখানি উপকৃত হবে।
এলপিজি গ্যাস সিলিন্ডারের মতো প্রতিমাসের প্রথম দিন বিমানে ব্যবহৃত এটিএফ এর দাম পরিবর্তন হয়। সেই মতো ১ ফেব্রুয়ারিতে বদলে যেতে পারে এই জ্বালানির দাম। আর যদি তেলের দাম কমলেও, বিমান ভাড়া অনেকটাই কমবে, যার ফলে বিমানযাত্রীরা উপকৃত হবে। তবে তেলের দাম বাড়লে আবার বিমান ভাড়া বাড়তে পারে।
বর্তমানে হাইওয়ে টোল প্লাজায় ফ্যাশ ট্যাগ ব্যবহার করা হয়। এমনকি এখন ফ্যাশ ট্যাগ বার্ষিক পাস দিয়েই সবাই টোল প্লাজা অতিক্রম করে। তবে এবার থেকে জিপ, গাড়ি বা ভ্যানের ফ্যাশ ট্যাগ এর জন্য কেওয়াইসি ভেরিফিকেশন বন্ধ করবে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। আর এটি ১লা ফেব্রুয়ারি ২০২৬ থেকেই কার্যকর হবে। এর ফলে হাইওয়ে দিয়ে যাতায়াত করা গাড়িচালক থেকে সাধারণ মানুষ সকলেরই সুবিধা হবে ।
অন্যান্য পণ্যের দাম কমার সম্ভাবনা থাকলেও কিন্তু খারাপ খবর আসতে পারে সিগারেট ও গুটকা প্রেমীদের জন্য। একধাক্কায় অনেকটা বাড়তে চলেছে সিগারেট সহ বিভিন্ন পানমশলার দাম । যারা নিয়মিত সিগারেট ও পানমশলায় আসক্ত তাদের পকেটে চাপ পড়তে চলেছে । জিএসটি বাড়ার পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত শুল্ক আরোপ করা হচ্ছে তামাক ও পানমশলা জাতীয় দ্রব্যের ওপর ।
