আজকের দিনেপূজা দর্পনবাংলার আয়না

TARAPITH TEMPLE : তারাপীঠে বড় আপডেট, কোজাগরী লক্ষ্মীপুজোতেই গর্ভগৃহে ফিরছেন মা তারা, ‘রাজরাজেশ্বরী’ রূপে পুজো

কিউ ইন্ডিয়া বাংলা, তারাপীঠ:- দু’বার সময় বদলের পর অবশেষে চূড়ান্ত হল তারাপীঠে (TARAPITH TEMPLE) মা তারার গর্ভগৃহে ফেরার দিন। মহালয়া এবং দুর্গা ষষ্ঠীর পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর কোজাগরী লক্ষ্মীপুজোর দিনই মূল গর্ভগৃহে ফিরছেন দেবী। সেদিন ‘রাজরাজেশ্বরী’ বেশে আরাধনা করা হবে মাকে। মহালয়ার আগেই মাকে গর্ভগৃহে ফিরিয়ে আনার কথা ছিল, (TARAPITH TEMPLE) পরে ষষ্ঠীর দিনও ভাবা হয়। কিন্তু মূল মন্দিরের সংস্কারের কাজ শেষ না হওয়ায় তা সম্ভব হয়নি।

 

জানা গিয়েছে, গর্ভগৃহের বেদির উচ্চতা আট ইঞ্চি (TARAPITH TEMPLE) বাড়ানো হয়েছে। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে এই সংস্কারের কাজ চলছে। অযোধ্যার রামমন্দিরের কারিগরদের দিয়ে বিশেষ রেলিং তৈরি করা হচ্ছে, (TARAPITH TEMPLE) যা দিল্লি হয়ে আসতে দেরি হওয়ায় কাজ পিছিয়েছে। মন্দির কমিটি জানিয়েছে, আগামী ২৫ অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজোর দিন ভোরে শিবমন্দির থেকে দেবীকে নিয়ে আসা হবে বিশ্রাম মঞ্চে। সেখানে দিনভর পুজো ও দর্শনের পর সন্ধ্যারতির পর তাঁকে নতুন বেদিতে শুদ্ধিকরণ-সহ ধর্মীয় আচার মেনে প্রতিষ্ঠা (TARAPITH TEMPLE) করা হবে। ওই দিন মহালক্ষ্মী রূপে ‘রাজরাজেশ্বরী’ বেশে সাজানো হবে মাকে।

 

এই সময়কালে মা শিবমন্দিরে থাকলেও (TARAPITH TEMPLE) নিত্যসেবা ও দর্শনে কোনও ছেদ পড়েনি। মন্দিরের প্রতিষ্ঠাতা জগন্নাথ রায়ের বংশধরদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে মন্দির কমিটি। মন্দির কমিটির সম্পাদক পুলক চট্টোপাধ্যায় জানিয়েছেন, (TARAPITH TEMPLE) ২৫ তারিখ সারাদিন মা বাইরে থাকবেন এবং সন্ধ্যারতির পর তাঁকে তাঁর নিজস্ব বাসভবনে প্রবেশ করানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *