Weather : পুজোয় বৃষ্টির কাঁটা! ষষ্ঠীতে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভিজতে পারে মণ্ডপ, রইল আপডেট
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ষষ্ঠীতেই আবহাওয়ার খামখেয়ালিপনা! (Weather) আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী শুক্রবার ষষ্ঠীর দিন সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও দুপুরের পর থেকেই বদলাতে পারে ছবিটা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে (Weather)। হাওয়া অফিস জানিয়েছে, মায়ের বোধনের দিন কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আপাতত ভারী বৃষ্টির (Weather) কোনও সম্ভাবনা নেই।
কলকাতায় সকাল থেকে দুপুর পর্যন্ত (Weather) আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দুপুরের পর কোথাও কোথাও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যদিও রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা কম। বাতাসে অতিরিক্ত আর্দ্রতা থাকায় অস্বস্তিকর (Weather) গরম বজায় থাকবে। তাই আগামীকাল ঠাকুর দেখতে বেরোলে ছাতা সঙ্গে রাখাই ভালো।
অন্যদিকে উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather)। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং সহ কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে সেখানে আবহাওয়া মনোরমই থাকবে। সকালে মেঘের আনাগোনা থাকলেও বেলা বাড়তেই পরিষ্কার ঝলমলে আকাশ দেখা যাবে। মোটের উপর ষষ্ঠীতে মেঘ-রোদের লুকোচুরি চলবে (Weather)। ভারী বৃষ্টি না হলেও হালকা বৃষ্টি প্যান্ডেল পরিক্রমায় সাময়িক বিঘ্ন ঘটাতে পারে।
