খেলাআজকের দিনে

BENGAL VS DELHI : রঞ্জিতে দিল্লিকে গুঁড়িয়ে ৬ পয়েন্টের হাতছানি বাংলার, ছন্দে শামি-সুদীপ-পোড়েল

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- কল্যাণীতে দাপট বাংলার (BENGAL VS DELHI) । দিল্লির বিরুদ্ধে ১৮৯ রানের লিড নিয়ে ৬ পয়েন্টের লক্ষ্যে লক্ষ্মীরতন শুক্লার দল। অন্যদিকে হ্যামস্ট্রিং চোটে ছিটকে গেলেন মুম্বইয়ের সহ-অধিনায়ক আয়ুষ মাত্রে, বিকল্প হিসেবে আসতে পারেন KKR তারকা।

টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বাংলা (BENGAL VS DELHI) । ২৪০ রানে দিল্লিকে গুটিয়ে দেয়। ৪ উইকেট নেন মহম্মদ শামি, ৩ উইকেট আমির গনির। জবাবে ব্যাট হাতে দাপট বাংলার। ১৩৩ রান করেন সহ-অধিনায়ক সুদীপ কুমার ঘরামি, ১৪৯ রান করেন অভিষেক পোড়েল। একসময় ৩৯ রানে ৫ উইকেট হারালেও শেষ পর্যন্ত ৪২৯ রানে থামে বাংলার ইনিংস (BENGAL VS DELHI)।

দ্বিতীয় ইনিংসেও দাপট বোলারদের। আকাশ দীপ ও মুকেশ কুমারের দাপটে তৃতীয় দিনের শেষে ৩ উইকেট হারিয়ে দিল্লির রান ১০১, এখনও পিছিয়ে ৮৮ রানে। আকাশের বাউন্সারে হেলমেটে চোট পেয়ে রিটায়ার্ড হার্ট যশ ধুল।

অন্যদিকে বড় ধাক্কা মুম্বই শিবিরে। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে গ্রেড ৪ টিয়ার আয়ুষ মাত্রের, এক মাস মাঠের বাইরে। তাঁর জায়গায় দলে আসতে পারেন KKR-এর অঙ্গকৃষ রঘুবংশী। কর্নাটকের হয়ে দুই ইনিংসেই ব্যর্থ কেএল রাহুল।

চতুর্থ দিন সকালেই দিল্লির বাকি ৭ উইকেট তুলে নিতে মরিয়া বাংলার তারকাখচিত পেস বিভাগ। শামি, আকাশ দীপ, মুকেশ কুমাররা যে ছন্দে রয়েছেন, তাতে অল্প রানের টার্গেট পাওয়া শুধু সময়ের অপেক্ষা। প্রথম ম্যাচেই ৬ পয়েন্ট এলে রঞ্জি অভিযানে বড় বুস্ট পাবে বাংলা। অন্যদিকে আয়ুষের চোট মুম্বইয়ের ব্যাটিংকে বড় ধাক্কা দিল, এবার KKR-এর অঙ্গকৃষ সুযোগ পান কিনা সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *