Weight Loss : খাদ্য তালিকা থেকে কোনো খাবার বাদ না দিয়েই শরীরের মেদ কমান সহজ উপায়ে
কিউ ইন্ডিয়া বাংলা : বাঙ্গালীর জীবনে দুর্গাপুজো যেমন আনন্দ হই-হুল্লোড় বয়ে নিয়ে আসে তেমনি বিভিন্ন চিন্তাও হাজির করে (Weight Loss)। বাঙ্গালী খেতে যেমন ভালোবাসে তেমনি শরীর নিয়েও খুবই চিন্তিত থাকেন। সারা বছর কোন শরীর চর্চা না করে বাইরের জাঙ্ক ফুড খেয়ে কাটিয়ে দেন। কিন্তু (Weight Loss) পুজোর আগে সবার মাথায় চিন্তা ঘোরে শরীর কিভাবে সুন্দর করে তুলবেন। তখন তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে খোঁজাখুঁজি করতে থাকে সমস্যার সমাধানের জন্য। তখন কড়া ডায়েট করার কথায় মাথায় আসে প্রথম এবং জিম করতে (Weight Loss) শুরু করে।
এই বিষয়ে সাধারণ সমাধানের উপায় বলে দিলেন (Weight Loss) করীনা কপূরের পুষ্টিবিদ ঋজুতা দিবেকর। তিনি বলেন মাছ মাংস সমস্ত কিছু খেয়েই কমবে ওজন। পেটের মেদ কমাতে ক্রাঞ্চেস এবং তলপেটের ব্যায়ামেই মনোযোগী হন সকলে। কিন্তু তা করেও ওজন কমছেনা অনেকের। এর পাশাপাশি কিছু ব্যায়ামও শিখিয়ে দিয়েছেন। এই ব্যায়ামের মাধ্যমে শুধু নিতম্বের পেশি সবল হবে না, হজমও ভালো হবে। (Weight Loss) মেঝের উপরে উপুড় করে শুতে হবে। দুই পা থাকবে বালিশের উপরে। দুই হাত ভাঁজ করে তালু দু’টি মেঝের উপরে রাখতে হবে। নিতম্বের পেশি টেনে ধরে দুই পা মেঝের সমান্তরালে রাখতে হবে। ওই অবস্থানে থেকে ঊরুর অংশটিতে (Weight Loss)নীচ থেকে উপরের দিকে চাপ দিতে হবে। এই ভাবে ১০ পর্যন্ত গুনতে হবে। প্রতি দিন ২-৩ বার ব্যায়ামটি করলে নিতম্ব বা কোমরের অংশের পেশির আড়ষ্টতা কমবে। এর পাশাপাশি ‘ক্রাঞ্চেস’, পেটের মেদ কমানোর ব্যায়াম করলে দ্রুত ফল মিলবে (Weight Loss)।
এর পাশাপাশি তিনি জানান, মেদ ঝরাতে গিয়ে অনেকেই খাদ্য তালিকা (Weight Loss) আমূল পরিবর্তন করে ফেলেন। অনেকে আবার প্রথমেই ভাতকে প্রধান শত্রু হিসাবে চিহ্নিত করেন এবং খাদ্য তালিকা থেকে তা বাদ দিয়ে ফেলেন। তবে ভাত, ডাল, সব্জি, মাছ কিংবা মাংস যে কোনও খাবার খেয়েই ওজন ঝরানোর পক্ষপাতী ঋজুতা। এছাড়াও তিনি বলেন, তাড়াহুড়ো নয়, সময় নিয়ে ওজন কমানোই ভালো (Weight Loss)। কারণ তাতে স্বাস্থ্যহানির ভয় থাকে না।
