Suvendu Adhikari : মহালয়ায় বঙ্গে চালু হল ১১২, পুলিশ পেল ৪৫০ নতুন গাড়ি – ‘পুলিশের গায়ে হাত দিলে অবস্থা খারাপ হবে’, হুঁঙ্কার শুভেন্দুর
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- মহালয়ার ভোরেই রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থায় বড় বদল (Suvendu Adhikari)। বাংলায় চালু হল সর্বভারতীয় জরুরি পরিষেবা নম্বর ১১২। এক ফোনেই এবার ঘরে পৌঁছে যাবে পুলিশ। রাজ্য পুলিশের বহরে যুক্ত হল ৪৫০টি নতুন গাড়ি। প্রতিটি থানার জন্য (Suvendu Adhikari) বরাদ্দ করা হল একটি করে চারচাকা ও একটি মোটরবাইক। এদিনের অনুষ্ঠান থেকে রাজ্যের পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বিগত তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, “আগে ১০০ নম্বরে ফোন করলে কোনও সাড়া পাওয়া যেত না।”
পুলিশমন্ত্রী হওয়ার পর গত ৫ মাসে গোটা রাজ্যের পুলিশ সিস্টেমের ভিতরে (Suvendu Adhikari)ঢুকেছেন বলে দাবি করেন তিনি। বারাকপুর কমিশনারেট পরিদর্শন, তারাতলায় জীবনরক্ষাকারী পুলিশকর্মীকে ‘জীবনরক্ষক সম্মান’ প্রদান, সব কন্ট্রোল রুম (Suvendu Adhikari)পরিদর্শন, লাইভ ট্রাফিক সিস্টেম চালু এবং হিটকো ও এনকেডিএ-র সহযোগিতায় ভবানীভবনে পুলিশকর্মীদের রেনকোট(Suvendu Adhikari) বিতরণের কথাও তুলে ধরেন। পুলিশের জনবল প্রসঙ্গে শুভেন্দু বলেন, বর্তমানে রাজ্যে লাখ প্রতি পুলিশের সংখ্যা ১৫৫। যোগীরাজ্যে এই সংখ্যা ২০০। আর আগের(Suvendu Adhikari) সরকারের আমলে তা ছিল মাত্র ১০৫। ম্যানপাওয়ার ও সিভিল স্ট্রং না থাকলে লড়াই(Suvendu Adhikari) করা যায় না বলে মন্তব্য করেন তিনি।
এরপরই পার্কস্ট্রিট কাণ্ডের প্রসঙ্গ টেনে কড়া হুঁশিয়ারি দেন পুলিশমন্ত্রী। (Suvendu Adhikari) বলেন, “পুলিশ-সিআরপিএফের ভাইদের উপর পার্কস্ট্রিটে পাথর ছোড়া হয়েছিল। আমি সাংবাদিকদের সামনে বলেছিলাম, কোনও পুলিশের গায়ে হাত দিলে তার অবস্থা খারাপ হবে। আসানসোলে ফাঁড়ি ভেঙে দিয়েছিল, টাকা আদায় করেছি।” পুলিশে নিয়োগ নিয়েও বড় ঘোষণা করেন তিনি। ওবিসি জটে আটকে থাকা (Suvendu Adhikari)পুলিশ নিয়োগ প্রক্রিয়া সচল হয়েছে। বিধানসভায় আইন সংশোধন এবং মামলা থেকে বেরিয়ে আসার (Suvendu Adhikari)পর পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান নীরজ সিং সন্ধ্যা ৭টায় ১১ হাজারের বেশি কনস্টেবলের সিলেকটেড লিস্ট প্রকাশ করেছেন। পুজোর আগেই তাঁরা নিয়োগপত্র (Suvendu Adhikari)পাবেন। আগামী শুক্রবার নিজের হাতে তাঁদের নিয়োগপত্র তুলে দেবেন পুলিশমন্ত্রী। এর (Suvendu Adhikari)পাশাপাশি ১৫০০ নতুন ড্রাইভারও নিযুক্ত করা হয়েছে।
বিগত সরকার পুলিশের হাত-পা বেঁধে রেখেছিল বলে অভিযোগ (Suvendu Adhikari)তুলে বীরভূমের পাথরসম্রাট টুলু মণ্ডলের উদাহরণ দেন। তিনি জানান, এসটিএফ বা সিআইডি ছাড়াই বীরভূম পুলিশ একাই ২২০ কোটি টাকার সম্পত্তি ও গাড়ি উদ্ধার করেছে। আগে (Suvendu Adhikari) কথায় কথায় ইডি, সিবিআই, এনআইএ চাওয়া হলেও রাজ্য পুলিশেরই সেই ক্ষমতা আছে বলে দাবি করেন। আরজি কর, বারুইপুরের মতো ঘটনা আর ঘটবে না বলে স্পষ্ট বার্তা দেন পুলিশমন্ত্রী। নিষিদ্ধ কাফ সিরাপের ব্যবসা কোনওভাবেই বরদাস্ত (Suvendu Adhikari)করা হবে না বলেও হুঁশিয়ারি দেন। সবমিলিয়ে রাজ্যের পুলিশ-প্রশাসনকে আড়ে-বহরে শক্তিশালী করে নতুন বাংলা গড়ার অঙ্গীকারের কথাই এদিন ঘোষণা করলেন রাজ্যের(Suvendu Adhikari) পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী।
